নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে প্রণয়ের গুঞ্জনের মাঝে নতুন খবর। জানা যাচ্ছে, ইতিমধ্যে আংটি বদল করেছেন নেতা-অভিনেত্রী। এক প্রথম শ্রেণীর সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ও পারিবারিক সুত্র থেকে জানা গিয়েছে যে “পরিণীতি এবং রাঘবের বাগদান সম্পন্ন হয়েছে।

দুই পরিবারের উপস্থিতিতে হয় এই অনুষ্ঠান। সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবরের শেষের দিকে তাঁদের বিয়ে হতে পারে। পরিণীতি এবং রাঘব কোনও তাড়াহুড়ো করবেন না। তাঁরা দু’জনই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। ওই খবর প্রকাশ্যে আসা মাত্রই দুইয়ে দুইয়ে চার করেছেন ভক্তরা। পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াও কিন্তু অক্টোবরের শেষ দিকেই ভারতে আসছেন।

জিও মামি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন তিনি। ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর থেকে নভেম্বর ৫ তারিখ পর্যন্ত। সূত্র জানাচ্ছে, বোনের বিয়ে ও চলচ্চিত্র উৎসব– ‘এক ঢিলে দুই পাখি’– সারতেই নাকি সে সময় ভারতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া।
রাঘব-পরিণীতির বাগদান হয়ে গিয়েছে! জল্পনার মধ্যেই বিয়ের সম্ভাব্য তারিখ সামনে এলো

আর এক সূত্র এও জানাচ্ছে লন্ডনেই নাকি বাগদান সেরেছেন পরিণীতি ও রাঘব। কিছু দিন আগে দু’জনে উড়ে গিয়েছিলেন লন্ডন একই সময়ে। সে সময় আবার লণ্ডনে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও। তাই লোকচক্ষুর আড়ালে লন্ডনে গিয়ে বাগদান সেরে নেওয়ার জল্পনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



