ভারতেই তৈরি হবে ১১৪টি রাফাল যুদ্ধবিমান, ২ লক্ষ কোটি টাকার প্রস্তাব

ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতেই তৈরি হবে ১১৪টি রাফাল যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার প্রস্তাব এখন প্রতিরক্ষা মন্ত্রকের টেবিলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতেই তৈরি হবে রাফাল যুদ্ধবিমান। ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশন এবং ভারতের একাধিক এরোস্পেস কোম্পানির যৌথ উদ্যোগে ১১৪টি রাফাল তৈরি করার প্রস্তাব দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ২ লক্ষ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকের কাছে প্রস্তাব জমা পড়েছে, যা ডিফেন্স প্রোকিওরমেন্ট বোর্ড ও ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের কাছে শীঘ্রই যাবে।

দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীল নতুন রাফাল চুক্তি

এই প্রস্তাব অনুযায়ী তৈরি হওয়া রাফাল যুদ্ধবিমানগুলির ৬০ শতাংশই দেশীয় প্রযুক্তি ও যন্ত্রাংশ দিয়ে তৈরি হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের প্রতিরক্ষা শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

Shamim Ahamed Ads

অপারেশন ‘সিঁদুর’-এ রাফাল যুদ্ধবিমানের অসাধারণ পারফরম্যান্সের পরেই এই নতুন চুক্তির প্রস্তাব দেয় বায়ুসেনা। পাকিস্তানের বিরুদ্ধে স্পেক্ট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুইট ব্যবহার করে চিনের তৈরি PL-15 এয়ার-টু-এয়ার মিসাইলকে কার্যত নিষ্ক্রিয় করে দেয় রাফাল।

রাফাল যুদ্ধবিমানের সংখ্যা প্রায় দ্বিগুণ হবে

চুক্তি হলে ভারতীয় সেনার হাতে মোট রাফাল যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে ১৮৬। বর্তমানে বায়ুসেনার হাতে রয়েছে ৩৬টি রাফাল। নৌবাহিনীর জন্যও কেনা হচ্ছে আরও ৩৬টি। নতুন ১১৪টি রাফাল যুদ্ধবিমান আরও উন্নত এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল বহন করতে পারবে, যা স্ক্যাল্প মিসাইলের চেয়েও বেশি দূরপাল্লার।

rafal1
ভারতেই তৈরি হবে ১১৪টি রাফাল যুদ্ধবিমান

প্রতিরক্ষা খাতে দেশের সর্বকালের বৃহত্তম চুক্তি

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন রাফাল প্রকল্পটি দেশের সর্বকালের বৃহত্তম প্রতিরক্ষা বিনিয়োগ হতে পারে। এর ফলে শুধু বিমান নয়, দেশের এরোস্পেস অবকাঠামোরও উন্নতি হবে। হায়দরাবাদে ড্যাসল্ট অ্যাভিয়েশন ইতিমধ্যেই M-88 ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ, মেরামতি ও সংস্কারের জন্য একটি নতুন ইউনিট স্থাপন করছে।

দেশীয় এরোস্পেস কোম্পানির বড় সুযোগ

এই প্রকল্পে টাটা সহ ভারতের একাধিক এরোস্পেস সংস্থা যুক্ত হতে পারে। ভারতেই তৈরি রাফাল যুদ্ধবিমান ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার নতুন মাইলফলক তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি ভারতের প্রতিরক্ষা শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় আরও এগিয়ে দেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত