Radhe Shyam: ২ দিনে ১০০ কোটি আয়, সব রেকর্ড ভাঙতে পারে প্রভাসের ‘রাধে শ্যাম’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণী অভিনেতা প্রভাস, বলিউড তামিল দুই ইনডাস্ট্রি তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। বাহুবলীখ্যাত প্রভাসের রোমান্টিক সিনেমা মুক্তির অপেক্ষায় ভক্তরা। প্রভাসের বহুল আলোচিত সিনেমা ‘রাধে শ্যাম’। যেখানে তার সঙ্গে সহশিল্পী হিসেবে দেখা যাবে পূজা হেগড়েকে। বিগ বাজেটের এ ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। দক্ষিণী অভিনেতা প্রভাস, বলিউড তামিল দুই ইনডাস্ট্রি তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।

আরও পড়ুনঃ অষ্টমবার ৫ উইকেট নেওয়ার নজির বুমরার, টেস্ট জয়ের দোরগোড়ায় ভারত।

বাহুবলীখ্যাত প্রভাসের রোমান্টিক সিনেমা মুক্তির অপেক্ষায় ভক্তরা। প্রভাসের বহুল আলোচিত সিনেমা ‘রাধে শ্যাম’। যেখানে তার সঙ্গে সহশিল্পী হিসেবে দেখা যাবে পূজা হেগড়েকে। বিগ বাজেটের এ ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা। রিলিজ হওয়ার দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী ‘রাধে শ্যাম’ সিনেমার আয় ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।

prabhas

ঐতিহাসিক এই সিনেমা এরই মধ্যে অনেক রেকর্ড ভেঙেছে। মাত্র দু দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা যে কোন চলচ্চিত্রের বড় অ্যাচিভমেন্ট। সিনেমাটির প্রধান বাজার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, তা ছাড়াও ভারতের অন্যান্য স্থানে দর্শক পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাতারা।

eae

সিনেমাটির চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। তিনি একজন স্বনামধন্য জ্যোতিষী। তার বিপরীতে পূজা হেগড়েকে দেখা যাবে প্রেরণা নামের চরিত্রে। সমুদ্রে আঘাত করা একটি ঘূর্ণিঝড়ের মাঝে আটকে থাকা একটি জাহাজের আকর্ষণীয় দৃশ্য নিয়ে বানানো হয়েছে সিনেমাটির পোস্টার।

২ দিনে ১০০ কোটি আয়, সব রেকর্ড ভাঙতে পারে প্রভাসের ‘রাধে শ্যাম’

২ দিনে ১০০ কোটি আয়, সব রেকর্ড ভাঙতে পারে প্রভাসের ‘রাধে শ্যাম’
২ দিনে ১০০ কোটি আয়, সব রেকর্ড ভাঙতে পারে প্রভাসের ‘রাধে শ্যাম’

বাহুবলী কিংবা সাহোর আসোক, সব চরিত্রেই যেন মানিয়ে যায় দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। তেলুগু সিনেমায় একচেটিয়াভাবে অভিনয় করলেও বর্তমানে বলিউডেও দ্যুতি ছড়াচ্ছেন এই তারকা। এই স্টাইলিশ তারকা‘র রাধে শ্যাম’ ছবির পর হাতে রয়েছে ‘আদিপুরুষ’, ‘প্রজেক্ট কে’, ‘স্পিরিট’ ছবিগুলো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন