Rachana Banerjee: দিদি নম্বর ১, শাড়ির ব্যবসার পাশাপাশি আরও এক নতুন ব্যাবসার পরিকল্পনা রচনার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েক বছর ধরেই টলিউড হোক বা বলিউড একটা জিনিস প্রায় সব অভিনেতা অভিনেত্রীর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে সেটা হল অভিনয়ের পাশাপাশি তারা আরও একটি বিষয়কে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। কেউ ব্যাবসা করছেন। কেউ আবার খুলে ফেলছেন নিজস্ব প্রযোজনা সংস্থা। কেউ চালু করছেন নিজেদের ক্যাফে। কেউ আবার খুলছেন ইউটিউব চ্যানেল।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ জুন, জানেন আজকের দিনে কি কি ঘটেছিল?

সেই তালিকায় রচনা থেকে শুরু করে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত ও আর বহু অভিনেতা, অভিনেত্রী। রচনা এই মুহূর্তে দিদি নম্বর ১ এর মত শোয়ের সঞ্ছালনা করছেন। প্রায় ১০ বছর হয়ে গেল তিনি এই শো এর সাথে যুক্ত। তবে তাকে আর অভিনয় করতে দেখা যায় না বেশ অনেক বছর হল। বহু বছর ধরে বহু বাংলা সিনেমা করেছেন তিনি। তবে তার মাঝে অনেকগুলো বছর কেটে গেল তাকে আর বড় পর্দায় দেখা যায় না।

actress Rachana Banerjee openup about her beauty secreat

এখন দর্শকদের কাছে তিনি দিদি নামেই পরিচিত। বেশ কিছু দিন আগেই তিনি তার নিজের শাড়ির ব্যাবসা খুলেছিলেন। সেই শাড়ির ব্যাবসা এখন বেশ রমরমিয়ে চলছে। যদিও সেই শাড়ির ব্যাবসা নিয়ে প্রথমে তাকে নানা কথা শুনতে হয়েছিল। বহু নেটিজেন তাকে বহু কটাক্ষ করেছিল।

দিদি নম্বর ১, শাড়ির ব্যাবসা ছেড়ে এবার নতুন ব্যাবসা! 

350236885 604615671463843 7143874769613667877 nযদিও সেসব কথা পাত্তা না দিয়ে রচনা নিজের লক্ষে স্থির ছিলেন। এবার সে তার নিজের ব্যাবসাকে আরও বড় করার পরিকল্পনায় রয়েছে। এবার শাড়ির পাশাপাশি নিজস্ব প্রসাধনী সংস্থা খোলার পরিকল্পনায় রয়েছেন তিনি। এবং আরও বেশী চমক হল তার এই সংস্থাতে তার নিজের নামেরই রূপসজ্জার সমস্ত সামগ্রী পেতে পারবেন সবাই। রচনা জানায় তার এই বিষয়ে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়ে গিয়েছে। শুধুমাত্র তা বাজারে আসার অপেক্ষায় রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর