নজরবন্দি ব্যুরো: আজ ১৪ জুন, ২০২৩, বুধবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ১৬৫ তম দিন (অধিবর্ষে ১৬৬)। বিভিন্ন ঘটনায় মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনো কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৩ জুন, জানুন আজকের দিনের নানা উল্লেখযোগ্য ঘটনা


জন্ম-
১৯৪৭- আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত লেখিকা সেলিনা হোসেনের জন্ম।
১৯৩২- কবি হাসান হাফিজুর রহমান।
১৯১৭- সমাজবিজ্ঞানী ও সাহিত্য সমালোচক বিনয় ঘোষ।
১৮৭৫- জার্মান বিজ্ঞানী ও নেপচুনের আবিষ্কর্তা হাইনরিখ লুই দ্য আরেস্ট।
১৭৩৬- চার্লস অগাস্টিন কুলম্ব, ফরাসি পদার্থবিজ্ঞানী চার্লস অগাস্টিন কুলম্ব।



মৃত্যু-
১৯৮৬- লাতিন আমেরিকার বিখ্যাত লেখক খুর্খা লুইস বুরখাস।
১৯৪৬- টেলিভিশনের আবিস্কারক জন বেয়ার্ড।
১৯২৭- ইংরেজ লেখক জেরোম কে জেরোম।
১৮৮৬- রুশ লেখক আলেকজান্ডার নিকোলাইভিচ অস্ট্রোফস্কি।
১৫৫৮- সুলতান গিয়াসউদ্দিন বলবন।

ঘটনাবলী-
১৯৯৭- সিলেটের মাগুরছড়া গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
১৯৯৫- আন্তর্জাতিক রক্তদাতা ফেডারেশনের উদ্যোগে প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়।
১৯৯৩- তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন তানসু সিলার।
১৯৭৫- বেতবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়।
১৯৬৩- বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেনটিনা তেরেশকোভার মহাশূন্য যাত্রা।
১৯২৭- ব্রিটিশ নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।
১৮৫৫- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ‘বর্ণ পরিচয়’ দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়।
১৮৩৯- কলকাতায় বাংলা পাঠশালার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৩৯- ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত হয়।
১৮৩০- ফরাসি বাহিনী আলজেরিয়ায় অভিযান শুরু করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৪ জুন, জেনে নিন আজকের দিনের কি কি হয়েছিল









