শীতকালে পেঁয়াজের জাদু জানলে অবাক হবেন আপনিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শীতকাল একদিকে যেমন খেঁজুরের রস নতুন গুড়, পিঠে-পায়েসের মত আকর্ষণীয় খাবার নিয়ে আসে ভোজন রসিকদের জন্য ঠিক তেমনভাবেই নিয়ে আসে একাধিক শারিরীক সমস্যা। বিশেষত পায়ের সমস্যা। বলতে গেলে গরমকালের তুলনায় শীতকালে আবহাওয়া শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠার কারনেই ফাটা পা নিয়ে বহু সমস্যায় পড়তে হয় সকলকে। তবে শুধু পা নয় গোড়ালি ফাটার মত সমস্যা ও দেখা দেয় অনেকের।

আরও পড়ুনঃ করোনা আবহে শরীরের হিমোগ্লোবিন বাড়াতে, পাতে রাখুন এই সমস্ত খাবার

তবে এখানেই শেষ নয়, কিছু কিছু সময় পা এত বেশি ফেটে যায় যে অসহ্য জ্বালার পাশাপাশি প্রচন্ড পরিমাণে রক্তপাত হয় ত্বক দিয়ে। তাই ঠিক সময় ফাটা ত্বকে জীবাণুর সংক্রমণও হতে পারে।  তাই শীতে পায়ের বাড়তি যত্নের পেঁয়াজই নিয়ে আসতে পারে সঠিক সমাধান।

শীতকালে পেঁয়াজের জাদু জানলে অবাক হবেন আপনিও
শীতকালে পেঁয়াজের জাদু জানলে অবাক হবেন আপনিও

তাই শীতের এই দিনগুলোতে নিয়মিত পা পরিষ্কার রাখার পাশাপাশি স্নানে সময় স্ক্রাবার দিয়ে পায়ের পাতা ও গোড়ালি ঘষা যেমন জরুরি ঠিক তেমন ভাবেই রাতে ঘুমনোর সময় পায়ে ক্রিম মাখার সঙ্গে পেঁয়াজের এই নয়া মিশ্রন ও ব্যবহার করা যেতে পারে। প্রথমে এই নয়া মিশ্রন বানানোর জন্য ব্লেন্ড করে পেঁয়াজের রস বানিয়ে নিতে হবে। তারপরে সেটিকে নামিয়ে ব্যবহারের সময় সেই তরলের মধ্যে এক চামচ মধু ও অলিভ ওয়েল মিশিয়ে নিতে হবে। এভাবেই প্রায় আধঘন্টা মত ম্যাসেজ করার পর ঠান্ডা জল দিয়ে পা ধুয়ে নিতে হবে।

শীতকালে পেঁয়াজের জাদু জানলে অবাক হবেন আপনিও

এভাবে সপ্তাহ খানেক ব্যবহার করলেই ফল মিলবে হাতেনাতে। আসলে এই ঝাঁঝালো সবজির মধ্যে ফসফরাস, ম্যাগনেসিয়াম ও দস্তা সহ ভিটামিন এ, সি ও ইয়ের মত উপাদান গুলি থাকায় তা মানুষের ত্বক কে সুস্থ রাখার পাশাপাশি ত্বকের আদ্রতা ও বজায় রাখে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর