মাত্র ৮১৯ টাকায় কাতার বিশ্বকাপের টিকিট! নয়া উদ্যোগ ফিফার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সময়ের সাথে সাথে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতবছর করোনার সংক্রমণের ক্ষেত্রে দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও নতুন বছরের শুরুতেই তৃতীয় ঢেউয়ের দাপটে প্রায় ৩ লক্ষ অতিক্রম করে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৭,৫৩২ জন।

আরও পড়ুনঃ বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, ওয়েস্ট ইন্ডিজের সাথে একাধিক ম্যাচ পেতে চলেছে ইডেন!

মোট আক্রান্তের সংখ্যা ৩,৮২,১৮,৭৭৩ জন। একই পরিস্থিতি পৃথিবীর অন্যান্য দেশগুলির সেখানেও প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তাই এই পরিস্থিতিতে সকলের মাথায় রেখে নয়া সিদ্ধান্ত নিল ফিফা।জানা গিয়েছে, কাতারের সাধারণ মানুষ সহ সেখানে কর্মরত অন্য দেশের নাগরিকরা যাতে ঘরের মাঠে বিশ্বকাপ উপভোগ করতে পারেন সেকারণে মাত্র ১১ ডলারেই পাওয়া যাবে সেই টিকিট।

মাত্র ৮১৯ টাকায় কাতার বিশ্বকাপের টিকিট!
মাত্র ৮১৯ টাকায় কাতার বিশ্বকাপের টিকিট!

ভারতীয় মুদ্রায় যে টিকিটের দাম ৮১৯ টাকা। যা সামনে আসা মাত্রই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বের ফুটবল অনুরাগীদের মধ্যে। তবে প্রতি ম্যাচে কত সংখ্যক সমর্থক ওই টিকিট কেনার সুযোগ পাবেন, তা অবশ্য এখনো জানানো হয়নি। তবে সেখানকার মানুষদের জন্য টিকিট সহজলভ্য করা হলেও আন্তর্জাতিক সমর্থকদের জন্য সাধারণ টিকিটের দাম অনেকটাই আকাশ ছোঁয়া।

মাত্র ৮১৯ টাকায় কাতার বিশ্বকাপের টিকিট!

জানা গিয়েছে আন্তর্জাতিক টিকিটের ক্ষেত্রে ম্যাচ প্রতি খরচ পড়বে ৬৯ ডলার যা ভারতীয় মুদ্রায় ৫১৫০ টাকার কাছাকাছি। তবে রাশিয়া বিশ্বকাপের তুলনায় কিছুটা হলেও যে কমেছে টিকিটের দাম তা কিন্তু বলাই চলে। বলাবাহুল্য, এই প্রথমবার শীতকালীন বিশ্বকাপের আয়োজন করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। তাই টুর্নামেন্টে যাতে সমস্ত দিক থেকে সাফল্য আসে সেদিকে নজর রাখতে মরিয়া তারা।

মাত্র ৮১৯ টাকায় কাতার বিশ্বকাপের টিকিট! নয়া উদ্যোগ ফিফার

সেইমতো প্রায় ৯ থেকে ১০ টি স্টেডিয়াম তৈরি করা হয়েছে কাতারের বুকে। তবে পর্যাপ্ত পরিমাণে হোটেল না থাকায় থাকার সমস্যা দেখা দিতে পারে অনেকের। যারফলে বাধ্য হয়ে ক্রুসেও থাকতে হতে পারে গোটা বিশ্ব থেকে ছুটে আসা ফুটবলপ্রেমীদের। তবে এই প্রসঙ্গে কাতার বিশ্বকাপ আয়োজন কমিটির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নাসের বলেন, এটি কাতারের প্রথম বিশ্বকাপ। তাই সকলের সামনে অভূতপূর্ব ভাবে এই ইভেন্ট তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন