নজরবন্দি ব্যুরোঃ ১৯৭০ সাল থেকেই অ্যাডিডাস বিশ্বকাপ ফুটবলের বল তৈরি করছে। সেই হিসাবে ফিফার জন্য ১৪তম বারের মতো বল তৈরি করল অ্যাডিডাস। প্রতিবারই একটা ভাবনা অথবা থিম নিয়ে বিশ্বকাপের বল নকশা করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুনঃ পাক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ ইমরানের, তবে কি এবার ইস্তফা?
ফিফার ওয়েবসাইট বলছে, ‘আল রিলা’ নামের বলটি কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত হয়েই বানানো হয়েছে। বাংলায় যার অর্থ ‘সফর’। ইবন বতুতার ভ্রমণবৃত্তান্ত থেকে অনুপ্রাণিত হয়েই এই বলের নাম রাখা হয়েছে আল রিলা। পাশাপাশি বলটিকে ফুটবলারদের জন্য করা হয়েছে নিখুঁত। বলের বাউন্স থেকে সুইং কোনও কিছু নিয়েই ফুটবলারদের সমস্যা পড়তে হবে না বলে দাবি বল প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের।

তৃণমূল স্তর থেকে ফুটবলের সর্বোচ্চ পর্যায় এবং ল্যাবরটরিতে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার পর বল প্রকাশ করলেন আয়োজকরা। ২০টি অংশের প্যানেল আকৃতির মানসম্পন্ন চামড়া, যেটিতে ম্যাক্রো ও মাইক্রো টেক্সচারের কারণে বলের আকৃতি ও বাতাসের বলের গতিপথ ঠিক থাকবে বলেই দাবি করেছেন বলের নকশাকার ফ্রাঞ্জিস্কা লোফেলমান।

কাতার বিশ্বকাপের ঢাকে কাঠি, আত্মপ্রকাশ নতুন বলের
তিনি বলেন, ‘ফুটবল দিন দিন আরও গতিময় হচ্ছে। গতি যত বাড়ছে, বলের নিখুঁত থাকা এবং বাতাসে ঠিক থাকার বিষয়টিও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নতুন এই নকশা বলটাকে বাতাসে ভাসার সময় আগের চেয়ে বেশি গতিসম্পন্ন করে তুলবে। সব মিলিয়ে এই বলের আত্ম প্রকাশের মাধ্যমেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল বলে মনেকরা হচ্ছে।



