নজরবন্দি ব্যুরোঃ বিগত ১০ দিন ধরেই ইউক্রেন-র উপরে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। ইতিমধ্যেই দখল করে নিয়েছে খেরসন শহর। রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের জন্যই ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা।
আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ওয়ার্নের, ময়নাতদন্ত করবে ব্যাঙ্কক পুলিশ
তবে ইউক্রেনের শহরগুলির উপর লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়া, এ কথা মানতে নারাজ খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ই। শুক্রবারই জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ়-র সঙ্গে ফোনে বার্তালাপ চলাকালীন পুতিন দাবি করেন যে রাশিয়া মোটেও ইউক্রেনের শহরের উপরে গোলাবর্ষণ করছে না, এই খবর ভুয়ো।

শুক্রবার ক্রেমলিনের তরফে এই তথ্য জানানো হয়েছে। অপর দিকে অবশেষে ক্রেমলিন বলেছে যে পুতিন “নিশ্চিত করেছেন যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় প্রস্তুত, সেইসঙ্গে যারা ইউক্রেনে শান্তি চায় তাদের সঙ্গেও আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু শর্ত রয়েছে যে রাশিয়ার সমস্ত দাবি পূরণ করতে হবে।”
এই শর্তের মধ্যে রয়েছে ইউক্রেনের নিরপেক্ষ এবং অ-পারমাণবিক অবস্থান, এর “ডিনাজিফিকেশন”, রাশিয়ার অংশ হিসাবে ক্রিমিয়ার স্বীকৃতি এবং পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলির “সার্বভৌমত্ব”। ক্রেমলিন আরও জানিয়েছে যে,
আলোচনায় বসতে রাজি পুতিন, তবে মানতে হবে শর্ত
“আশা প্রকাশ করা হয়েছিল যে পরিকল্পিত তৃতীয় দফার আলোচনায়, কিয়েভের প্রতিনিধিরা একটি যুক্তিসঙ্গত এবং গঠনমূলক অবস্থান নেবেন।” কিয়েভের একজন আলোচকের মতে, সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের পরবর্তী বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।



