Shane Warne: হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ওয়ার্নের, ময়নাতদন্ত করবে ব্যাঙ্কক পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার সন্ধ্যেবেলায় তার মৃত্যুর খবর সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ওয়ার্নের। বিশ্বের তাবড় লেগ স্পিনারের মৃত্যুর পিছনে রহস্যজনক কোনও বিষয় নেই এমনটাই স্পষ্ট করেছে ব্যাঙ্কক পুলিশ। তবু প্রথা অনুযায়ী শেন ওয়ার্নের দেহের ময়নাতদন্ত করতে চান তাঁরা।

আরও পড়ুনঃ RIP Legend #shanewarne: জীবনের পিচে শেষ স্পিনটা কাজ করেনি, প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্ন

থাইল্যান্ড পুলিশের তরফে জানানো হয়েছে, কো সামুইয়ে নিজের তিন বন্ধুর সঙ্গে একটি ভিলায় ছিলেন শেন ওয়ার্ন। নৈশভোজের সময় তাঁকে আসতে না দেখে ঘরে যান এক বন্ধু। সেখানেই দেখেন চেতনা হারিয়ে পড়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে শুরু হয় প্রাথমিক চিকিৎসা। ডাকা হয় অ্যাম্বুলেন্স। দ্রুত উপস্থিত হয়ে এমার্জেন্সি রেসপন্স টিম। দুই দফায় সিপিআর করা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি।

যে ভিলায় ওয়ার্নের মৃত্যু হয়েছে, সেখানকার আশেপাশের কিছু মানুষ এবং ওয়ার্নের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ওয়ার্নের ম্যানেজমেন্টের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের চেষ্টার পরেও তাঁকে বাচানো সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ওয়ার্নের, করা হবে ময়নাতদন্ত 

হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ওয়ার্নের, করা হবে ময়নাতদন্ত 
হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ওয়ার্নের, করা হবে ময়নাতদন্ত

তবে ওয়ার্নের মৃত্যুর কারণ হিসাবে দাইয়ী করা হচ্ছে তার সেডেন্টারি লাইফস্টাইলকে। ধুমপান, মদ্যপান, অসংযমী জীবন, হঠাৎ করে মেদ কমানোর চেষ্টা, যা অতি দ্রুত বিপদ ডেকে এনেছিল ওয়ার্নের জন্য। একধাক্কায় নিজের ১৫ কেজি ওজন ঝরিয়েছিলেন তিনি। সেখান থেকেই সমস্যার শুরু হয়েছিল বলে মনে করছেন অনেকেই।

রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে ওয়ার্নের শেষকৃত্য করা হবে। জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আজ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে কালো আর্মব্যান্ড পরে নামবেন ক্রিকেটাররা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর