নজরবন্দি ব্যুরোঃ ফের কেঁপে উঠলো পূলওয়ামা, নিহত এক জওয়ান। পুলয়ামার রাজপরা এলাকায় জঙ্গি ঘাঁটির খবর পায় গোয়েন্দারা। সেই মত বৃহস্পতিবার রাতে সেখানে যান সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ ও সি.আর.পি.এফ এর যৌথ বাহিনী।
আরও পড়ুনঃ ফের কেঁপে উঠলো পূলওয়ামা, নিহত এক জওয়ান।
কিছুক্ষনের মধ্যে সেনাবাহিনী ঘিরে ফেলে তাঁদের ডেরা। জেহাদিদের সাথে ঘোর সংঘর্ষ বাঁধে বাহিনীর। ঘন্টাখানেক লড়াইয়ের চলে। ৪৪জন রাষ্ট্রীয় রাইফেলধারী জওয়ান আহত হন এবং একজন নিহত হন। আহত জওয়ানদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সমস্ত চিকিৎসা ব্যর্থ করে শহীদ হন সেই জওয়ান।
ফের কেঁপে উঠলো পূলওয়ামা, নিহত এক জওয়ান। গত ছমাসে প্রায় ৬০ জন জঙ্গিকে ধরা হয় বলে জানা যায়। গত বুধবার কাশ্মীরের কুলগাম জেলায় দুই জঙ্গিকে ধরা হয়। এদের অনেক থেকেই খুঁজছিল পুলিশ। তার বেশ কিছুদিন আগে লস্কর-ই-তইবার কমান্ডার নাদিম আবরার এনকাউন্টারে মৃত্যু হয়। উপত্যকায় সেনাদের বারবার আক্রমনের ফলে এবার খানিক ভীত জঙ্গি শিবির গুলি।



