পুজো কমিটিকে সরকারের দেওয়া অর্থ মাস্ক এবং স্যানিটাইজারের জন্যই ব্যয় করতে হবে, বলল হাইকোর্ট।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজো কমিটিকে সরকারের দেওয়া অর্থ মাস্ক এবং স্যানিটাইজারের জন্যই ব্যয় করতে হবে, গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ,আসন্ন দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তা কেবলমাত্র  পুলিশ ও জনগণের সমন্বয় ও মাস্ক-স্যানিটাইজার কেনার কাজে খরচ করতে হবে। তা দিয়ে কোনরকমের বিনোদন করা চলবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ দেশে ২৪ ঘণ্টায় করোনা জয়ীর সংখ্যা ৭০ হাজার।

অনেকদিন ধরেই পুজোর অনুদান দেওয়া নিয়ে হাঙ্গামা হচ্ছিল, এরপরেই অনুদান দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়। শুক্রবার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানান রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তা কেবলমাত্র  পুলিশ ও জনগণের সমন্বয় ও মাস্ক-স্যানিটাইজার কেনার কাজে খরচ করতে হবে। কোনও পুজো কমিটি অনুদানের টাকা বিনোদনের জন্য খরচ করতে পারবে না। এমনকি এই টাকা খরচের সব হিসেব রাজ্য সরকারকে হলফ নামা আকারেও জমা দিতে হবে।

ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে।গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৬১ হাজার ৯৫ জনের। আর এর মধ্যে পুজো তাই রাজ্যের হার ফেরাতেই হবে। তার জন্য এখন থেকেই সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হয়েছে।

পুজো কমিটিকে সরকারের দেওয়া অর্থ মাস্ক এবং স্যানিটাইজারের জন্যই ব্যয় করতে হবে, গতকাল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানান অনুদানের এই টাকা ২৫% পুলিশ ও জনগণের সমন্বয়ের জন্য ব্যবহার করলেও বাকি ৭৫% টাকা খরচ করতে হবে মাস্ক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর