প্রকাশ্যে এল দেশের প্রথম তৈরি নিউমোনিয়া ভ্যাকসিন, বছর শেষে বড় ঘোষণা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : প্রকাশ্যে এল দেশের প্রথম তৈরি নিউমোনিয়া ভ্যাকসিন, বছর শেষে বড় ঘোষণা সেরামের (Serum Institute of India (SII)। দেশীয়স্তরে সম্ভবত এইটিই প্রথম ভ্যাকসিন। সোমবারই এই ঘোষণা করেছে সেরাম। গোটা বিশ্ব করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে।

আরও পড়ুনঃ হাজার সতর্কতার মধ্যেও একদিনে ৬ থেকে ২০ তে দাঁড়ালো দেশে নয়া স্ট্রেনের আক্রান্তের সংখ্যা।

আর এই দাপটকে নির্মূল করতে ভ্যাকসিন নিয়ে লড়াই করছে গোটা বিশ্ব সহ গোটা দেশ। ঠিক সেই সময় কোভিডসিল্ড তৈরি করছে সেরাম । অন্যদিকে, AstraZeneca-Oxford coronavirus vaccine-এর সঙ্গে কাজ করছে সেরাম ইনস্টিটিউট। এবিষয়ে ভার্চুয়াল লঞ্চ অনুষ্ঠানে ডঃ হর্ষবর্ধন বলেছেন, “এটি দেশের জনস্বাস্থ্য সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা শিশুদের শরীরে প্রয়োগ করার হলে নিউমোকোকাল রোগের বিরুদ্ধে লড়তে আরও সুরক্ষা নিশ্চিত করবে।”

সিরাম ইনস্টিটিউটের এই ভ্যাকসিনটি মোট ১৭০ টি দেশে ব্যবহৃত হবে। এই ভ্যাকসিনটির লক্ষ্য, নিউমোকোকাল ব্যাকটিরিয়াকে আটকানো। যা নিউমোনিয়াএবং মেনিনজাইটিস ও সেপসিসের মতো মারাত্মক রোগের কারণ।

প্রকাশ্যে এল দেশের প্রথম তৈরি নিউমোনিয়া ভ্যাকসিন, বিশ্বব্যাপী এই রোগে প্রতিবছর পাঁচ বছরেরও কম বয়সি প্রায় চার লক্ষ শিশুর মৃত্যুর কারণ হয়ে ওঠে এইটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত