হাজার সতর্কতার মধ্যেও একদিনে ৬ থেকে ২০ তে দাঁড়ালো দেশে নয়া স্ট্রেনের আক্রান্তের সংখ্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : গত একবছরের সতর্কতা। তবুও ব্রিটেনের গণ্ডি টপকে দেশে ঢুকে পড়েছে করোনার নয়া স্ট্রেন। আর আজ অস্বস্তি বাড়িয়ে সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ালো ২০তে। ২০ জন বিদেশ ফেরতের শরীরে পাওয়া গেছে নতুন স্ট্রেন এর ভাইরাসের উপস্থিতি। মাসখানেক আগেই করোনা র উপস্থিতির একবছর হয়েগেছে বিশ্বে। গত মার্চ থেকে ভারত সরকার ও লকদাউন থেকে নানা বিধি ব্যবস্থা চালু করেছিল সতর্কতা অবলম্বনের জন্য। তবু শেষ রক্ষা হয়নি।

আরও পড়ুনঃ এবার খোদ কলকাতায় করোনার নয়া ব্রিটেন স্ট্রেনের হদিস মিলল!

ভারতের মতো জনবহুল দেশে এখনো পর্যন্ত রোজের তালিকার নিরিখে হাজার হাজার মানুষের শরীরে নতুন করে মিলছে এই ভাইরাস। তবে সুস্থতার হারও ভালই। দীর্ঘ সময় গৃহবন্দি থেকে বছরের শেষের দিকে ভ্যাকসিনের আসার অপেক্ষায় মানুষ যখন স্বাভাবিক জীবনে ফিরছে ,ঠিক তখনই ব্রিটেন,দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞরা জানিয়েছিলেন করণার নতুন স্ট্রেনের উপস্থিতির কথা। একাধিক বার মিউটেটেড হয়ে নয়া স্ট্রেন আবার বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ছড়িয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর ফের কড়াকড়ি নিয়ম চালু করে সব দেশ। ভারত সরকার গত দু সপ্তাহ ধরে ব্রিটেনের সাথে বিমান যোগাযোগ বন্ধ ও রেখেছে। তবু শেষ রক্ষা হলো কই? ব্রিটেনের “সুপার স্প্রেডার” প্রায় ৭৯ শতাংশ বেশি সংক্রামক এই স্ট্রেন ঢুকে পড়েছে ভারতেও। গতকালের ৬ জনের সংখ্যাও পাল্লা দিয়ে বেরে আজই ২০ তে দাঁড়িয়েছে।

আক্রান্তের মধ্যে গত ২১ এ ডিসেম্বর ভারতে নামার পর থেকে ২৪ পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি এক মহিলার,তিনি ট্রেনে ভ্রমণও করেছেন,আতঙ্কে ছড়াচ্ছে অন্ধ্রপ্রদেশে। এই তিনদিনের কতজনের সংস্পর্শে এসছেন তিনি এই নিয়ে চলছে খোঁজ । দেশের এই পরিস্থিতি এখনই বন্ধ না করলে সারা দেশ জুড়ে করোনা নতুন ঢেউ আছড়ে পড়তে পারে বলে তড়িঘড়ি সবরকম ব্যবস্থা নিচ্ছে দেশ।

গতকাল দেশের করোনা পরিস্থিতি সংক্রান্ত সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন স্বাস্থ্য সদস্য বিনোদ পাল। নতুন প্রজাতির তথ্য সামনে আসার পর ‘ জিনোম সিকোয়েন্স’ করা হয়েছে বলে জানিয়েছেন। সবরকম সতর্কতা নিলে এই দ্বীতিয় ঢেউ আটকে নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে সবার আগে নিজেদের সতর্কতা অবলম্বন করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত