চাকুরিপ্রার্থীদের জন্যে সুখবর, WBCS সহ ৩টি বড় চাকরির পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ PSC-র।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাকুরিপ্রার্থীদের জন্যে সুখবর, WBCS সহ ৩টি তিনটি বড় চাকরির পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি জারি করে PSC জানিয়েছে, চলতি বছরের ৭ অগাস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে। ৩ টি পরীক্ষা হবে যথাক্রমে, ১) ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুইটমেন্ট ২০২০-র প্রিলিমিনারি পরীক্ষা। ২) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস) ২০২১-এর প্রিলিমিনারি পরীক্ষা। এবং ৩) ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস) ২০২০-র মেইন পরীক্ষা।

আরও পড়ুনঃ দ্রুত হাল ফিরবে মুখ্যমন্ত্রীর সাধের দীঘার, প্ল্যান বানাতে আজই দীঘায় ইন্দ্রনীল।

আগামী ৭ই আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত চলবে পরীক্ষাগুলি। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুইটমেন্ট ২০২০-র প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে ৭ই অগাস্ট। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস) ২০২১-এর প্রিলিমিনারি পরীক্ষা হবে ২২ অগাস্ট। এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজিকিউটিভ (ডব্লুবিসিএস) ২০২০-র মেইন পরীক্ষা হবে ২৭, ২৮, ২৯ ও ৩১ আগস্ট। ৩টি স্তরের পরীক্ষায় বসবেন মোট ৩ লক্ষ পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ পরকীয়ার ‘শাস্তি’ বেধড়ক মার-জুতোর মালা, বৈশাখীর স্বামীর কাছে কিছুই শিখল না ‘সন্তোষ’

চাকুরিপ্রার্থীদের জন্যে সুখবর, WBCS সহ ৩টি বড় চাকরির পরীক্ষা হতে চলেছে আগস্টেই। মাঝে দুবার করোনা পরিস্থিতিতে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস জানিয়েছেন, “আমরা কখনই পরীক্ষা পিছিয়ে দিতে চাইনি। পরিস্থিতির চাপে পিছিয়ে ছিলাম। এখন চাকরিপ্রার্থীদের সুবিধার চিন্তা করে যত তাড়াতাড়ি করা যায় তার জন্য চেষ্টা করছি।”

প্রথমে ২১ মার্চ থেকে ২৮ এপ্রিলের মধ্যে এই তিনটি পরীক্ষা হওয়ার কথা ছিল। তখন রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। পরে ১৭ মে থেকে ১৩ জুনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে ঘোষণা করা হলেও করোনা পরিস্থিতির জন্যে ফের স্থগিত হয়ে যায় পরীক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর