নজরবন্দি ব্যুরো: দ্রুত হাল ফিরবে মুখ্যমন্ত্রীর সাধের দীঘার, মুখ্যমন্ত্রীর সাধের দীঘার রূপ ফিরিয়ে আনতে দীঘা পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। গত ১০ বছরে একাধিক কাজের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন রাজ্যের পর্যটন শিল্পের ওপর। একাধিক জায়গায় আমূল পরিবর্তন এনেছেন। এখন সেই দায়িত্ব গিয়েছে পর্যটনমন্ত্রীর হাতে।
আরও পড়ুনঃ করোনা নিয়ন্ত্রনে ব্যর্থ যোগী প্রশাসন, তীব্র সমালোচনা বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্যের


আর দায়িত্ব গ্রহণের পর থেকেই দলের সুপ্রিমোর নির্দেশে পশ্চিমবঙ্গ পর্যটনকে বিশ্ব পর্যটন মানচিত্রে বিশেষ স্থান অর্জনের লক্ষ্যে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের পর্যটক আবাস ও পর্যটন স্থলগুলি সরেজমিনে ঘুরে দেখছেন । ইয়াসে ব্যাপক ক্ষতি হয়েছে দীঘার। তখনই মমতা বলেছিলেন যত দ্রুত সম্ভব দীঘার পুরানো সৌন্দর্য্য ফিরিয়ে আনবেন তিনি। আজ রোববার সকালেই চলে এসেছেন দীঘায় – ঘুরে দেখলেন দীঘালী পর্যটক আবাস, যাতে সামনের মাসের মধ্যেই এই পর্যটক আবাস পর্যটক দের জন্যে খুলে দেওয়া যায় নিলেন সেই ব্যবস্থাও ।
দীঘা, মন্দারমনি ও তাজপুর এর হোটেল অ্যাসোসিয়েশন এর প্রতিনিধিদের তিনি জানান-” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতে প্রথম পর্যটন ও হোটেল শিল্পের সাথে যুক্ত মানুষদের করোনা মুক্ত রাখার জন্যে ব্যবস্থা নিয়েছেন।” দীঘা, মন্দারমনি ও তাজপুর এর পর্যটনের উন্নয়ন জন্যে প্রস্তাব প্রতিনিধিদের থেকেই জানতে চান এবং জানান সমস্যা সমাধানে পর্যটন দপ্তর নোডাল হিসেবে কাজ করবে। সূত্রের খবর দীঘার পাশাপাশি দীঘার অনতিদূরে নতুন পর্যটন স্থল নৈকালি ঘুরে দেখেন তিনি।
দ্রুত হাল ফিরবে মুখ্যমন্ত্রীর সাধের দীঘার। ইন্দ্রনীল জানান পর্যটন দপ্তর সেখানে ২টি ভাসমান হাউসবোট ও ১টি ভাসমান রেস্তোরা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে । দীঘা থেকে পর্যটকরা নৈকালী মন্দিরে পূজা দিয়ে ভাসমান হাউসবোট এ রাত্রিযাপন করতে পারবেন শংকরপুরে একটি নতুন পর্যটক আবাস তৈরির জন্যে সচেষ্ট হওয়ার কথাও জানান। দিন কয়েক আগে মাহেশ গিয়েও পর্যটন শিল্পের উন্নতির কথা জানিয়ে এসেছেন তিনি।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



