নজরবন্দি ব্যুরোঃ করোনা নিয়ন্ত্রনে ব্যর্থ যোগী প্রশাসন, তীব্র সমালোচনা বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্যের করোনা নিয়ন্ত্রনে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে সরব বিরোধী দল্গুলি। যার মধ্যে অন্যতম যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। অক্সিজেনের অভাব থেকে সৎকারের অভাবে মৃতদেহ ভাসিয়ে দেওয়া একের পর এক অভিযোগে নাজেহাল যোগী প্রশাসন।
আরও পড়ুনঃ কর্মীদের পাশে নেই কেউ! রাজ্য নেতার সামনেই উলুবেড়িয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব


এদিকে সেখানে আসন্ন বিধানসভা ভোট। তার আগে বিজেপির অস্বস্তি বাড়িয়ে যোগী প্রশাসনের বিরুদ্ধে মুখ খুললেন খোদ সেরাজ্যে বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্য রাম ইকবাল সিং। রীতিমতো পরিসংখ্যান দেখিয়ে তিনি বলেন করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে উত্তরপ্রদেশের প্রতিটি গ্রামে অন্তত ১০ জন করে মারা গেছে। প্রথম ধাক্কা থেকে আসলে কিছুই শিক্ষা নেয়নি রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিজেপি নেতা আরও দাবি করেন, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দিতে হবে। এছাড়া কিছুদিন আগে বালিয়া জেলা পরিদর্শনে যান যোগী।
করোনা নিয়ন্ত্রনে ব্যর্থ যোগী প্রশাসন, তীব্র সমালোচনা বিজেপির ওয়ার্কিং কমিটির সদস্যের সেই প্রসঙ্গ তুলে ইকবাল সিং বলেন ৩৪ লক্ষ মানুষের বসবাস যে জেলায় সেখানে কোনও চিকিত্সক কিংবা ওষুধ নেই, এই ঘটনা স্বাধীনতার পর প্রথম। বালিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রনে বলে জেলা আধিকারিকদের দাবি নিয়ে তিনি বলেন যোগীকে ভুলভাল বুঝিয়েছেন আধিকারিকরা। খোদ রাজ্য কমিটির সদস্যের এমন মন্তব্যের পর কার্যতই অস্বস্তিতে বিজেপি।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



