নজরবন্দি ব্যুরো: কর্মীদের পাশে নেই কেউ! রাজ্য নেতার সামনেই উলুবেড়িয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কর্মীদের পাশে নেই নেতারা! ভোট পরবর্তী হিংসাকে যেখানে হাতিয়ার করে প্রায় মাসখানেক ধরে আওয়াজ তুলেছে টিম বঙ্গ বিজেপি, সেখানে উলুবেড়িয়ার বিজেপি কর্মীদের অভিযোগ তাঁদের খারাপ সময়ে পাশে নেই কোনো নেতা। অত্যাচার থেকে ঘরছাড়া যখন বিজেপি কর্মীরা তখন সাহায্য পাননি নিজের দলের নেতাদেরই।
আরও পড়ুনঃ আজ ইউরোয় ডাচদের লক্ষ্য ‘চেক’মেট, অন্য ম্যাচে মুখোমুখি পর্তুগাল-বেলজিয়াম।
এই নিয়েই আজ রাজ্য নেতাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে দলের একাংশ। আজ উলুবেড়িয়া বৈঠক ছিল বিজেপির, উপস্থিত ছিলেন গেরুয়া শিবিরের রাজ্য নেতা অমিতাভ চক্রবর্তী সহ একাধিক জেলা স্তরের নেতা। সূত্রের খবর সেখানেই স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গেরুয়া শিবিরের একাংশ। ভোট পরবর্তী হিংসায় নেতারা পাশে নেই এই অভিযোগ উঠলে শুরু হয় গোষ্ঠী দ্বন্দ্ব। রাজ্য নেতাকে ঘিরে যখন একাংশ তাঁদের অভিযোগ সামনে এনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তাঁদের সঙ্গেই বিবাদে জড়িয়ে পড়ে দলেরই অপর অংশের কর্মীরা। এমনিতেই ভোটের আগে তৃণমূল থেকে যত নেতমন্ত্রী বিজেপির ঘরে গিয়েছেন, তত প্রকট হয়েছে গেরুয়া শিবিরের গোষ্ঠী দ্বন্দ্ব। আদি নব্যর সর্বজনবিদিত।
কর্মীদের পাশে নেই কেউ! রাজ্য নেতার সামনেই উলুবেড়িয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এদিকে দিন কয়েক আগেই বিজেপির প্রথম সারির নেতা তথাগত রায় ট্যুইট করে জানিয়েছিলেন, দলীয় কর্মীরা তাঁকে ফোন করে কান্না কাটি করছেন, অভিযোগ করছেন দলের নেতারা কঠিন সময়ে পাশে নেই অথচ কিছু করতে পারছেন না তিনি। তথাগত রায়ের এই ট্যুইটের পর ব্যাপক জলঘোলা হয়েছিল দলের ভেতরেই। আজ ঠিক সেই ঘটনারই বহিঃপ্রকাশ ঘটেছে উলুবেড়িয়াতে। কর্মীদের অভিযোগের কথা নেতারা শুনছেন না, রাজ্য নেতাকে সামনে পেয়ে বিক্ষোভ ফেঁটে পড়েছেন তৃণমূল স্তরের কর্মীরা।



