Baranagar: বরানগরে প্রতিবন্ধী ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, সকাল থেকে শুরু বিক্ষোভ  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বরানগরের বনহুগলিতে প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলে দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম প্রিয়রঞ্জন সিং। সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে বরানগরের প্রতিবন্ধী হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে। সকালে হাসপাতালের গেট বন্ধ রেখে পরিষেবা কার্যত অচল্প করে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ।

আরও পড়ুনঃ Todays Horoscope: মঙ্গলেই অর্থ প্রাপ্তি, আজকের রাশিফলে রয়েছে অসংখ্য সুখবর

অভিযোগ, শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে হোস্টেল থেকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর বন্ধুরাই। অভিযোগ, হাসপাতালে এমার্জেন্সি ব্যবস্থা তো দূরে থাক, নূন্যতম পরিষেবাটুকু নেই। সে কারণেই সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই হারাতে হয় তাঁদের বন্ধুকে। মঙ্গলবার হাসপাতালের গেট বন্ধ রেখে পরিষেবা কার্যত অচল করে ব্যাপক বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা।

বরানগরে প্রতিবন্ধী ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, পুলিশের সঙ্গে শুরু হয়ে বচসা 
বরানগরে প্রতিবন্ধী ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, পুলিশের সঙ্গে শুরু হয়ে বচসা

সোমবার রাত ১১টা ৪০ নাগাদ প্রিয়রঞ্জনকে ওর এক রুমমেট ফোন করে। কিন্তু ও সেই ফোন ধরেনি। প্রায় ১২টা অবধি ফোন করে যান রুমমেট। এরপরই হস্টেল রুমের দরজায় গিয়ে টোকা মারেন। কিন্তু সাড়া মেলেনি। দরজা ভেঙে ১২টা ১০ নাগাদ উদ্ধার করা হয় প্রিয়রঞ্জনকে। তখনও প্রাণ ছিল বলে জানাচ্ছেন বন্ধুরা। কিন্তু গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় সঠিক পরিষেবা মেলেনি বলেও অভিযোগ তুলেছেন পড়ুয়ারা।

বরানগরে প্রতিবন্ধী ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, পুলিশের সঙ্গে শুরু হয়ে বচসা 

বরানগরে প্রতিবন্ধী ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, পুলিশের সঙ্গে শুরু হয়ে বচসা 
বরানগরে প্রতিবন্ধী ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, পুলিশের সঙ্গে শুরু হয়ে বচসা

সোমবারের পর মঙ্গলবার সকাল থেকেই বরানগরে প্রতিবন্ধী ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে গেলেও শুরু হয়। এই ঘটনা নিয়ে কোনও বক্তব্য মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ওই ছাত্রের কীভাবে মৃত্যু হয়েছিল? তা না দেখে মুখ খুলতে নারাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত