Amarta Sen: অমর্ত্য সেনের পক্ষ নিয়ে প্রতিবাদ বিশিষ্টদের, প্রতীচীর সামনে অবস্থান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নোবেলজয়ী অমর্ত‌্য সেনের জমি ইস‌্যুতে বিশ্বভারতীর অনড় মনোভাবের বিরুদ্ধে আন্দোলনের তোড়জোড় শুরু হয়েছিল। বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের জমিজট বিতর্ক চরমে উঠেছে। নোবেল জয়ীকে উচ্ছেদের নোটিস দিয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি। এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত রাজ্য সরকারের।

আরও পড়ুনঃ চতুর্থবারও বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা, দাবি অভিষেকের

মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন, বিশ্বভারতী যদি উচ্ছেদ করতে যায় তাহলে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে হবে। এবার বিশ্বভারতীর এই নাছোড় আচরণের প্রতিবাদেই অমর্ত্য সেনের হয়ে পথে নামলেন বিশিষ্টজনেরা।

21
অমর্ত্য সেনের পক্ষ নিয়ে প্রতিবাদ বিশিষ্টদের, প্রতীচীর সামনে অবস্থান

শুক্রবার সকাল থেকে ‘প্রতীচী’র সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হল প্রতিবাদ। এদিন সামাজিক মর্যাদা রক্ষা সমিতির তরফে একটি পদযাত্রা করা হয়। তার ব্যানারে লেখা – ‘আমার প্রতিবাদের ভাষা/আমার প্রতিরোধের আগুন।’ অমর্ত্য সেনের উপর বিশ্বভারতী কর্তৃপক্ষের ‘নিগ্রহে’র প্রেক্ষিতে প্রতিবাদসভার কথা উল্লেখ করা হয়েছে।

20

এদিন মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভিজিৎ চৌধুরী। ‘প্রতীচী’ থেকে শান্তিনিকেতন স্টেট ব্যাংক পর্যন্ত মিছিলে শামিল হন আশ্রমিক স্বপন ঘোষ, কুন্তল রুদ্র, সুবীর বন্দ্যোপাধ্যায়রা। সেখানে আসেন অভিনেত্রী চৈতি ঘোষাল।

অমর্ত্য সেনের পক্ষ নিয়ে প্রতিবাদ বিশিষ্টদের, প্রতীচীর সামনে অবস্থান

22 1

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার থেকে ‘প্রতীচী’র সামনে অবস্থান বিক্ষোভ শুরু করবেন জেলার তৃণমূল বিধায়করা। শামিল হবেন গায়ক, চিত্রশিল্পীরা। শনিবার সন্ধ্যায় মুক্তমঞ্চে একক রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন গায়ক কবীর সুমন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর