পুজোর পরেই তৃণমূলে যোগ দেবেন ভবানীপুরের বিজেপি প্রার্থী, ট্যুইট বোমায় তোলপাড় বিজেপি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যাঁর হাত ধরে রাজনীতিতে প্রবেশ, সেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয় মোদি ত্যাগ করে দিদির পথে পা বাড়িয়েছেন। কদিন আগেও ‘কয়লা চোর ভাইপো’ উপাধিতে ভূষিত করা অভিষেক বন্দোপাধ্যায়ের সামনে মাথা ঝুঁকিয়ে তৃণমূলের উত্তরীয় গলায় জড়িয়েছেন আসানসোলে সাংসদ। এমন পরিস্থিতিতেই ভবানীপুর উপনির্বাচনের লড়াইয়ে নামতে হচ্ছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে।

আর পড়ুনঃ প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রচারে যেতে চান না, অনুপম-শুভেন্দু-দিলীপদের কড়া সমালোচনা বাবুলের!

যদিও প্রিয়াঙ্কার আশা ‘বোনে’র বিরুদ্ধে প্রচার করবেন না বাবুল সুপ্রিয়। প্রিয়াঙ্কার কথা কার্যত অক্ষরে অক্ষরে মিলিয়ে বাবুল সুপ্রিয় আজ বলেছেন, প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রচারে যেতে চান না তিনি। কারন হিসেবে তাঁর ব্যাখ্যা, ভবানীপুরের জন্যে দিদিই যথেষ্ট। তাঁর কথায়, “আমাকে বিড়ম্বনায় না ফেলতে বলব দলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাবুল সুপ্রিয়র কোনও প্রয়োজন নেই।”

এদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর একটি ট্যুইট তোলপাড় ফেলেছে বিজেপির অন্দরমহলে। এদিন একটি ট্যুইটে সুজন লিখেছেন, পুজোর পরেই তৃণমূলে যোগ দেবেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর ‘ভবানীপুর স্পেশাল’। বিজেপির শ্রীমতী টিবরিয়াল বাবুলে অনুপ্রাণিত। মোদিজীর স্নেহ-বিচ্ছিন্ন বাবুল আপাতত দিদির স্নেহ-ছায়ায়। ভবানীপুরের বিজেপি প্রার্থী বাবুল-পথে কবে? শুধুই সময়ের অপেক্ষা!! মাননীয়াদের বিরুদ্ধে নীতি সম্মত অবস্থান এবং ভূমিকা কিন্তু কেবল বামেদেরই।”

পুজোর পরেই তৃণমূলে যোগ দেবেন ভবানীপুরের বিজেপি প্রার্থী?

সুজনের ট্যুইট কে উড়িয়ে দিচ্ছেনা রাজনৈতিক মহল। কারন প্রিয়াঙ্কা এবং বাবুলের দাদা বোনের সম্পর্ক সুবিদিত। বাবুল সুপ্রিয়র হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেছেন প্রিয়াঙ্কা। এখন তিনি ভবানীপুরের প্রার্থী। বিজেপির বিরুদ্ধে রঙ্গং দেহী হলেও তৃণমূল নেতারা সুর নরম রেখেছেন প্রিয়াঙ্কার জন্যে। প্রশ্ন উঠছে তাহলে কি দিদির কাছে পরাজিত হয়ে দাদার হাত ধরে দিদির ছায়ায় আশ্রয় নেবেন প্রিয়াঙ্কা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন