নজরবন্দি ব্যুরোঃ বলিউডে এখন কন্যা লগ্ন চলছে। বলি সুন্দরীদের ঘরে ঘরে এসেছে লক্ষ্মীরা। মা হয়েছেন ফিট অ্যান্ড আট্রাক্টিভ বলি তারকা প্রিয়াঙ্কা। কিন্তু কন্যার জন্ম থেকেই তাঁকে অন্ত্যন্ত সন্তর্পনে রাখতে হয়েছে। প্রি ম্যচিয়র অবস্থায় পৃথিবীতে আসায় ক্ষুদে সন্তানকে লোকচক্ষুর আড়ালেই রাখতেন বলি মেরি কম। তবে এবার সব বিপদ কাটতেই প্রকাশ্যে এল প্রিয়-নিক কন্যা মালতী মেরি চোপড়া জোনাসের মুখ।
আরও পড়ুনঃ ভেড়িয়া সিনেমার প্রচারে শহরে বরুণ ধাওয়ান, সাথে হাজির কৃতি


ক্যারিয়ারের পাশাপাশি ছোট্ট কন্যাকে নিয়েই সময় কাটছে প্রিয়াঙ্কার। চলতি বছরেই সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু সন্তান জন্মের সময় বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় মালতী মেরিকে বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হয়। আর বাড়ি ফিরলেও বলি তারকা মা প্রিয়াঙ্কা কখনও ইমোজি দিয়ে মুখ ঢেকে কখনও ব্যাক সাইটের ছবি। তবে আজকে হটাতই সামনে থেকে দিলেন ছোট্ট মেয়ের ছবি।

ট্রোলারের এক পাশে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে ক্ষুদে কন্যা। চোখ দুটি গোলাপি টুপিতে ঢাকা। পাপড়ির মতো ঠোঁট দুটি দেখা যায় তাঁর। গালেও রয়েছে লাল আভা। পরীর মতই রং রূপ নিয়ে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা নিক কন্যা। গায়ে পরেছে সাদা রঙের সোয়েটার ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট বাকি শরীর ঢাকা।


‘ঠিক যেন ছোট্ট পরী!’ প্রিয়াঙ্কা-নিকের খুদে সন্তানের মুখ দেখে আহ্লাদিত অনুরাগীরা

প্রিয়াঙ্কা-নিকের খুদে সন্তানের ছবি প্রকাশ্যে আসতেই উৎসাহিত অনুরাগীরা। ছবি নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ। বাবা নাকি মায়ের মতো? কার সঙ্গে রয়েছে ছোট্ট পরীর মুখের মিল? তাই নিয়েই ব্যস্ত হয়ে পরেছেন কেউ বলছেন, ‘ঠোঁটখানা নিকের মতো’। অপর ভক্ত লিখলেন, ‘গালটা মায়ের মতোই লাগছে আমার’। অন্য ব্যবহারকারী লিখলেন, ‘কি কিউট! মা গো, চটকাতে ইচ্ছে করছে।’







