Akshay kumar: পৃথ্বীরাজ মুক্তির দিন ঘোষণা করলেন অক্ষয়, কবে জেনেনিন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতি সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা দেশ। সংক্রমণ নিয়ন্ত্রনে আসতেই ফের খুলে দেওয়া হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি কোভিডবিধি মেনে খুলেছে সিনেমা হলের দরজা। সেইদিকে নজর রেখেই বলি থেকে টলি সর্বত্রই প্রকাশিত হচ্ছে ছবির মুক্তির দিন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কিংখান অভিনীত “পাঠান” ছবির টিজার। এবার সুখবর দিলেন অক্ষয় কুমার।

আরও পড়ুনঃ SSC Notification: নিয়োগের দাবিতে নবান্ন অভিযান, কলেজ স্ট্রিটে ধুন্ধুমার, আটক বহুজন
উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরেই গোটা দেশে বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত সিনেমা হল। যারফলে থমকে যায় পৃথ্বীরাজ, জার্সি, ও পাঠানের মতো একাধিক হাই বাজেট ছবির মুক্তির দিন। আদৌ কি এবছর মুক্তি পাবে পৃথ্বীরাজ? সেই প্রশ্নও উঠেছিল অনেকের মনে। তবে সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে পৃথ্বীরাজ মুক্তির দিন ঘোষণা করলেন অক্ষয়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের এই ছবির পোস্টার শেয়ার করেন তিনি।

তবে সেখানেই শেষ নয়। পোস্টারের পাশাপাশি ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করে তিনি লেখেন, ” আগামী ৩রা জুন বড় পর্দায় আসতে চলেছে পৃথ্বীরাজ। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। তিনি আরও লেখেন,“খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।” অক্ষয় কুমারের পাশাপাশি নিজের অ্যাকাউন্ট থেকে পৃথ্বীরাজের পোস্টার আপলোড করেন মানুষী চিল্লার।

পৃথ্বীরাজ মুক্তির দিন ঘোষণা করলেন অক্ষয়, খুশি অনুরাগীরা 

Prithviraj Teaser OUT: Akshay Kumar, Manushi Chhillar starrer is all about pride and valor | VIDEO | Bollywood News – India TV
পৃথ্বীরাজ মুক্তির দিন ঘোষণা করলেন অক্ষয়, কবে জেনেনিন

তিনি লেখেন, প্রথমে ১০ই জুন এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার পাশাপাশি বেশকিছু সমস্যা দেখা দেওয়ায় আগামী ৩রা জুন মুক্তি পাবে এই ছবি। বর্তমানে জুনের প্রথম সপ্তাহের দিকেই নজর রয়েছে অক্ষয় অনুরাগীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর