ভারতে প্রথম সি-প্লেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী! সি প্লেনের সম্পর্কে বিস্তারিত জানুন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ভারতে প্রথম সি-প্লেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী! গুজরাটের নর্মদা জেলায় কেভাদিয়ার স্ট্যাচু অফ ইউনিটিতে এখন পাওয়া যাবে সি প্লেন।ভারতে প্রথম শুরু হল সি প্লেন পরিষেবা৷ আহমেদাবাদ থেকে কেভাডিয়ায় সর্দার বল্লভ ভাই পটেলের স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত চলবে এই সি প্লেন৷ পরিষেবা দেবে স্পাইস জেট৷

আরও পড়ুনঃ গ্যাস বুকিং-এর ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম, জেনে নিন পদ্ধতি।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী প্রথমবারের উড়ানে এ দিন কেভাডিয়া থেকে আহমেদাবাদে আসেন ৷প্রায় ২২০ কিলোমিটার পথ পাড়ি দিতে ৪৫ মিনিট মতো সময় নেবে এই সি প্লেন৷ দিনে  দু’ বার আহমেদাবাদ থেকে কেভাডিয়া পর্যন্ত যাতায়াত করবে এই উড়ান৷ বিমানকর্মী সমেত মোট ১৯ জন যাত্রী নিয়ে উড়তে সক্ষম এই সি প্লেন৷ তার মধ্যে যাত্রী থাকবে ১২ জন৷

ভারতে প্রথম সি-প্লেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী! অনলাইনে এই সি- প্লেনের টিকিট বুক করা যাবে৷ জানা গিয়েছে, এই সি-প্লেনে সাধারণ মানুষের জন্য টিকিট শুরু হবে ১৫০০ টাকা থেকে৷ তবে চাহিদা অনুযায়ী দাম বাড়বে৷ অন্য একটি রিপোর্টে দাবি করা হয়েছে, টিকিটের দাম পড়বে ৪৮০০ টাকা মতো৷ spiceshuttle.com-এ গিয়ে টিকিট বুক করা যাবে৷

এই সি প্লেন ঘণ্টায় ২৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম৷ সাধারণ উড়ানের থেকে অনেকটাই কম উচ্চতায় ওড়ে এটি৷ সাধারণত পর্যটকদের নিয়ে একটানা দু’ ঘণ্টা ওড়ার পর থামতে হয় এই ধরনের সি- প্লেনকে৷ বিমানটিতে ১৪১৯ লিটার জ্বালানি ভরা যায়৷ জল থেকে উড়ে জলেই অবতরণ করবে এই সি- প্লেন৷

এদিন সি প্লেন যাত্রা শুরু করে সর্দার সরোবর বাঁধের একটি বড় জলাশয় থেকে৷ যাত্রীদের ওঠানামার জন্য সেখানেই একটি অ্যারোডম তৈরি করা হয়েছে৷ এই সি প্লেন আহমেদাবাদের সবরমতী নদী থেকে কেভাডিয়ায় সর্দার বল্লভভাই পটেলের স্ট্যাচু অফ ইউনিটিতে যাত্রীদের নিয়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত