নজরবন্দি ব্যুরোঃ দাম বাড়তে শুরু করার পরে ১০ দিনও পার হল না। নতুন রেকর্ড গড়ে ফেলল পেট্রল। বুধবার কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার পিছু দাম এই প্রথম পৌঁছে গিয়েছে ১১০.৫২ টাকায়। মঙ্গলবারের থেকে ৮৪ পয়সা বেশি। এর আগে গত ৩ নভেম্বর দাম উঠেছিল ১১০.৪৯ টাকা।
আরও পড়ুনঃ ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও তিন, জারি পুলিশি অনুসন্ধান


এত দিন ওটাই ছিল সব থেকে বেশি। গত নয় দিনে প্রতি লিটারে মোট দাম বেড়েছে ৫.৬০ টাকা। দিল্লিতে পেট্রলের দাম এখন প্রতি লিটারে ১০১.০১ টাকা যা আগে ছিল ১০০.২১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৪৭ টাকা থেকে বেড়ে ৯২.২৭ টাকা হয়েছে।

মুম্বইতে, প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১৫.৮৮ টাকা এবং ১০০.১০ টাকা। চেন্নাইতে পেট্রল বিক্রি ১০৬.৬৯ টাকায় এবং ডিজেল বিক্রি ৯৬.৭৬ টাকায়। লাগাতার জ্বালানির দাম বাড়ায় মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে মূল্যবৃদ্ধির জন্য রাশিয়া-ইউক্রেন যুব্ধকেই কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেই এ দেশে জ্বালানির দাম বাড়ছে। দুই দেশ সংঘর্ষে জড়ালেও বিভিন্ন দেশে তার পরোক্ষ প্রভাব পড়ছে।


জ্বালানি তেলের দামে আগুন, টানা ৮ দিন বাড়ল দাম, কি সাফাই অর্থমন্ত্রীর?
এই যুদ্ধের জন্যাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গত দু’সপ্তাহের মধ্যে ব্যাহত হচ্ছে তেল সরবরাহও। জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করতে চলেছে সরকার বলেও জানান নির্মলা।







