ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও তিন, জারি পুলিশি অনুসন্ধান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রামপুহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও তিন জন। মালদহ, ঝাড়গ্রাম এবং রামপুরহাট থেকে তিন জনকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ।

আরও পড়ুনঃ মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিরোধীরা, আমতায় মিছিলে নামল তৃণমূল

নজরবন্দি ব্যুরোঃ রামপুহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও তিন জন। মালদহ, ঝাড়গ্রাম এবং রামপুরহাট থেকে তিন জনকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা শেখ।

এই নিয়ে ভাদু শেখের খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজই তাঁদের আদালতে পেশ করা হতে পারে৷ এমনটাই পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, গত ২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বগটুই মোড়ে একটি চায়ের দোকানে খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। দুষ্কৃতিদের বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় ভাদু শেখকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এরপরেই বগটুই গ্রামে নৃশংস গণহত্যা চলে। ঘটনায় মৃত্যু হয় ৯ জনের।

ভাদু শেখের খুনের ঘটনায় গ্রেফতার আরও তিন, জারি পুলিশি অনুসন্ধান

বগটুই গণহত্যার তদন্ত সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। ভাদু শেখের মৃত্যুর তদন্ত করছে রাজ্য পুলিশ। বগটুই মোড়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনায় ভাদুর আশেপাশে কেউ ছিল না। অথচ পুলিশ সূত্রে খবর, ভাদু আশেপাশে সর্বদা আধডজন লোক থাকত। ঘটনার সময় তারা কোথায় ছিল? উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত