বছর শেষে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কত বাড়ল জানুন

ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, বাড়তি খরচের চাপে সাধারণ মানুষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডিসেম্বরের শুরুতেই রান্নার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল। গত মাসের তুলনায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে ১৫.৫ থেকে ১৬.৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধি নতুন বছরে সাধারণ মানুষের পকেটের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

নভেম্বর মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯১১.৫ টাকা। ডিসেম্বরে সেই দাম বেড়ে দাঁড়াল ১,৯২৭ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ১৫.৫ টাকা।

Shamim Ahamed Ads

দেশের অন্যান্য শহরে নতুন দাম

  • দিল্লি: দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬.৫ টাকা বাড়িয়ে ১,৮১৮.৫ টাকা করা হয়েছে।
  • মুম্বই: মুম্বইয়ে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১,৭৭১ টাকা। নভেম্বর মাসে দাম ছিল ১,৭৫৪.৫ টাকা।
  • চেন্নাই: চেন্নাইয়ে গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১,৯৮০.৫ টাকা করা হয়েছে।

এ বছরের শেষ মাসেও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির উপর বড়সড় প্রভাব ফেলবে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় খাবার দোকান ও হোটেলের খরচ বাড়তে পারে, যা সাধারণ মানুষের উপর আবারো প্রভাব ফেলতে পারে।

গ্যাসের আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং পরিবহন খরচ বৃদ্ধিই এই দাম বাড়ানোর পেছনে কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গ্যাসের এই ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সরকার যদি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে এর প্রভাব আরও গুরুতর হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত