Alcohol Price: সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, পুজোর আগেই দাম বাড়ছে সব মদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের রাজস্ব বাড়াতে দাম বাড়ছে মদের। তবে সর্বাধিক দাম বাড়বে দেশি মদের। ১৫ সেপ্টেম্বর থেকেই রাজ্য সরকার মদের এই মূল্যবৃদ্ধি কার্যকর করতে চায়। আবগারি দফতর সূত্রে খবর, দেশি মদের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি হবে। দেশে প্রস্তুত বিদেশি মদের দাম বাড়ছে ৭ থেকে ১০ শতাংশ।

আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, বাজারে আসছে iPhone 14, জানুন দাম ও যুগান্তকারী ফিচার

একই সঙ্গে রাজ্য সরকার দেশি মদের বদলে রাজ্য এবার দেশে তৈরি বিদেশি মদ উৎপাদনকেই উৎসাহিত করতে চায়। এর জন্য আবগারি দফতর বিধি সংশোধন করল। প্রসঙ্গত গত বছর পুজোর উৎসবে রেকর্ড বিক্রি হয়েছিল মদের। ৬০০ কোটি টাকারও বেশি মুনাফা করেছিল পুজোর মরশুমে রাজ্যের আবগারি দফতর মদ বিক্রি করে।

সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, পুজোর আগেই দাম বাড়ছে সব মদের
সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, পুজোর আগেই দাম বাড়ছে সব মদের

যদিও এবারের দাম বাড়ানোর সঙ্গে সম্পর্ক রয়েছে রাজ্যে দেশি মদ বিক্রি তুলনামূলক উৎপাদন কমানো হয়েছে বলেই দাবি করছেন আবগারি দফতরের আধিকারিকরা। তার জন্য ইতিমধ্যেই আইনের সংশোধন এনেছে রাজ্যের আবগারি দফতর। অপর দিকে আইন সংশোধন করে দেশি মদের তুলনায় রাজ্যে প্রস্তুতকারক বিদেশি মদ উৎপাদনের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করা হয়েছে।

14
সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, পুজোর আগেই দাম বাড়ছে সব মদের

সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, পুজোর আগেই দাম বাড়ছে সব মদের

সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, পুজোর আগেই দাম বাড়ছে সব মদের

শুধু তাই নয়, এর জন্য বিশেষ লাইসেন্স দেবে রাজ্য আবগারি দফতর। তবে তা একেবারে বন্ধ করার পক্ষে নারাজ রাজ্যের আবগারি দফতর। ধাপে ধাপে তা বন্ধ করা হবে, এমনটাই খবর আবগারি দফতর সূত্রে। তার জন্য দেশি মদের দাম বাড়ানো হচ্ছে বলেই আবগারি দফতর সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন