শচীন-সহবাগ থেকে লারা-দিলশান, মহাতারকাদের টি ২০ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি রায়পুরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শচীন-সহবাগ থেকে লারা-দিলশান, ফের চালু হতে চলেছে রোড সেফটি ওয়ার্ল্ড টি ২০ টুর্নামেন্ট. যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রায়পুরে সদ্য নির্মিত স্টেডিয়ামে। এই টুর্নামেন্টের মাধ্যমে ফের বিশ্ব ক্রিকেটের প্রাক্তন কিংবদন্তিদের বাইশ গজ এর লড়াই দেখতে পাবেন ক্রিকেটপ্রেমিরা। শচীন, সহবাগ ছাড়াও লারা, দিলশান, লি, মুরলীধরণ একের পর এক তাবড় প্রাক্তন তারকা যোগ দিতে চলেছেন এই টুর্নামেন্টে।

আরও পড়ুনঃ সপ্তাহে ৩ দিন ছুটি! কিন্তু নতুন শ্রমবিধি কতটা প্রভাব ফেলবে আপনার বেতনে?

২ থেকে ২১ শে মার্চ অনুষ্ঠিত হতে চলা টুর্নামেন্টে যোগ দেবেন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এর প্রাক্তন তারকা ক্রিকেটাররা। প্রসঙ্গত গতবছর প্রথমবার আয়োজন করা হয় এই টুর্নামেন্টের। কিন্তু করোনার কারণে মাত্র ৪ টি ম্যাচের পরেই বাতিল হয়ে যায় টুর্নামেন্ট। পরিস্থিতি অনেকটাই উন্নত এখন। করোনা এখন অনেক নিয়ন্ত্রণে. চালু হয়েছে ক্রিকেটও।

তাই এবার ফের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০ টুর্নামেন্টটি মহারাষ্ট্রের রোড সেফটি সেল এবং সুনীল গাভাসকরের প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপ একসঙ্গে আয়োজন করে। টুর্নামেন্টটির কমিশনারও গাভাসকর। অন্যদিকে, এটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবার শচীন তেণ্ডুলকর। গতবার বাতিল হলেও এবার রায়পুরের নবনির্মিত স্টেডিয়ামে তা আয়ােজন করা হবে।

যার দর্শকসংখ্যা ৬৫ হাজার। এই প্রসঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের মন্তব্য, “রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০ টুর্নামেন্টে কিংবদন্তি ক্রিকেটাররা খেলবেন। এটির আয়োজন আমাদের কাছে খুবই গর্বের এবং সম্মানের। তাছাড়া পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরিতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের ভাবনা খুবই অসাধারণ।

শচীন-সহবাগ থেকে লারা-দিলশান, কারণ এখনও আমাদের দেশে প্রতি চার মিনিটে একজন দুর্ঘটনায় প্রাণ হারান। আশা করি এই টুর্নামেন্টটি কঠিন সময়ে সবার মুখে হাসি ফোটাবে।’ তবে ফাঁকা নাকি দর্শক ঘেরা স্টেডিয়ামে খেলা হবে কিনা সেই ব্যাপারে কিছু জানায়নি আয়োজকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর