সপ্তাহে ৩ দিন ছুটি! কিন্তু নতুন শ্রমবিধি কতটা প্রভাব ফেলবে আপনার বেতনে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহে ৩ দিন ছুটি! খসড়া প্রস্তাবে জানিয়েছে কেন্দ্র। এদিকে করোনা বদলে দিয়েছে মানুষের জীবনধারণের স্বাভাবিক ছন্দ। অতিমারির প্রভাবে কাজ হারিয়েছেন বহু মানুষ। বিভিন্ন সংস্থা তাঁদের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করেছে। এদিকে কেন্দ্র জারি করেছে নতুন শ্রমবিধি। তা যদি আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হয় তাহলে ফের একবার বেতন কাঠামোর পূনর্বিন্যাস করতে পারে বিভিন্ন সংস্থা। বিশেষ করে যে সব সঙ্গস্থায় দীর্ঘমেয়াদি কর্মী রয়েছেন এবং যাদের গ্র্যাচুইটি এবং লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি রয়েছে।  কেন্দ্রীয় সরকার ২৯টি শ্রম আইনকে চারটি শ্রমবিধিতে একত্রিত করেছে যার মধ্যে আছে বেতনও।

আরও পড়ুনঃ স্বেচ্ছায় বিয়ের মাপকাঠি ‘মেন্সট্রুরেসন’! মুসলিম মেয়েদের জন্য রায় আদালতের

নতুন শ্রমবিধির খসড়া প্রস্তাবে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রক জানিয়েছে, সপ্তাহে চার দিন কাজ আর তিন ছুটি পেতে পারেন কর্মীরা। তবে এ ব্যাপারে মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু শর্ত। সোমবার নতুন শ্রমবিধির ঘোষণা করে মন্ত্রক। শ্রম বিভাগের সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, নতুন নিয়ম নিয়ম চালু হলে কর্মীদের সপ্তাহে চার বা পাঁচ দিন কাজ করানোর জন্য সংস্থাগুলিকে সরকারের কাছ থেকে আর অনুমতি নিতে হবে না ৷ তবে নতুন নিয়ম মানতে কর্মীদের সহমত লাগবে, পাশাপাশি এ ব্যাপারে কোনো সংস্থাকে চাপ দেওয়া হবে না।

কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতে চার দিন ১২ ঘণ্টা করে কাজ করালে তিন দিন ছুটি দিতে হবে ৷ যদিও এর আগে কর্মচারীদের সাপ্তাহিক ৫ দিনের কম কাজ করানোর কোনো নীতি চালু ছিল না। নতুন বিধিতে সেই সুযোগ থাকছে! প্রসঙ্গত, গত বছরের ২০ নভেম্বর বলা হয়েছিল, এক সপ্তাহে কাজের সময় ৪৮ ঘণ্টায় স্থির থাকবে।  যা ভাগ করাছিল ৬X৮ হিসেবে। যা এখন পরিবর্তিত হচ্ছে।

সপ্তাহে ৩ দিন ছুটি! এদিকে, নতুন নিয়মে কতটা প্রভাব পড়তে পারে বেতনে সে বিষয়ে বিশেষজ্ঞ রা বলছেন, গ্র্যাচুইটির পূর্বানুক্রমিক বৃদ্ধি পাশাপাশি আপনার হাতে পাওয়া বেতনের উপর প্রভাব ফেলবে এমন এনক্যাশমেন্ট বিধান এবং নতুন শ্রমবিধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সংস্থাগুলির জন্য ক্ষতিপূরণ ব্যয় বাড়ানো হতে পারে। ২০২১-এর বেতন বাড়ানোর ক্ষেত্রে নতুন করে অঙ্ক কষতে পারে সংস্থাগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর