Covid Vaccine: রবিবার থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, ঘোষণা কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ। ১৮ বছরের উর্ধ্বে সকলকে বেসরকারী ভ্যাকসিন সেন্টারে বুস্টার ডোজ দেওয়া হবে। এমনটাই শুক্রবার ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুনঃ Ukraine-Russia war: ইউক্রেনের দুটি রেল স্টেশনে রকেট হামলা রাশিয়ার, মৃত ৩০, আহত শতাধিক

The COVID vaccine challenges that lie ahead

কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে, যাঁদের বয়স ১৮ বছরের উর্ধ্বে। যারা ভ্যাকসিনের দুটি ডোজের সময়সীমা ৯ মাস পার করেছে তাঁরা এই ভ্যাকসিন নিতে পারবেন।

পাশাপাশি কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা কোভিডের দুটি করে টিকাকরণের দিকে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। একইসঙ্গে ৬০ বছরের উর্ধ্বে বয়স্কদের ক্ষেত্রে এবং স্বাস্থ্য কর্মীদের বুস্টার দেওয়ার ক্ষেত্রেও বিশেষ নজর দিচ্ছে সরকার।

রবিবার থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, বেসরকারী ভ্যাকসিন সেন্টারে মিলবে তা 

রবিবার থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, বেসরকারী ভ্যাকসিন সেন্টারে মিলবে তা 
রবিবার থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, বেসরকারী ভ্যাকসিন সেন্টারে মিলবে তা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সারা দেশজুড়ে ১৮৫ কোটির অধিক টিকাকরণ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯১ কোটির অধিক। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮০ কোটির কাছাকাছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত