নজরবন্দি ব্যুরোঃ প্রস্তাব পেয়েও কংগ্রেসে যোগদান ফিরিয়ে দিয়েছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ভোটকুশলী হিসাবে তৃণমূলের সঙ্গে কাজ করবেন। সমস্ত কিছু স্থিতিশীল হলেও রাজনৈতিক মহলে জল্পনা বাড়ালেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত। শোনা যাচ্ছে, দুই দিনের বিহার সফরেই নিজের নতুন দল ঘোষণা করছেন পিকে। আপাতত প্রশান্ত কিশোরের ট্যুইটে সেটাই স্পষ্ট হয়েছে।
আরও পড়ুনঃ Bangladesh: ট্রেনের ছাদে উঠতে মই ভাড়া ২০ টাকা, এমন ঘটনার কথা শুনেছেন আগে?
সূত্রের খবর, এই মুহুর্তে পাটনায় রয়েছেন প্রশান্ত কিশোর। বর্তমানে বিহার সরকারের অন্দরে বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউয়ের মধ্যে যে ডামাডোল তৈরি হয়েছে, তাকেই কাজে লাগাতে চাইছেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট। শোনা যাচ্ছে, নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একাধিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। এরপরেই নিজের দল ঘোষণা করবেন।
My quest to be a meaningful participant in democracy & help shape pro-people policy led to a 10yr rollercoaster ride!
সদ্য প্রকাশিত
রাজ্যে প্রতিদিন প্রকাশিত হবে ডেঙ্গির বুলেটিন, স্বাস্থ্য দফতরের তথ্যে হাসপাতালে ভর্তি ২০৬
মীন রাশির আজকের রাশিফল – ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবারAs I turn the page, time to go to the Real Masters, THE PEOPLE,to better understand the issues & the path to “जन सुराज”-Peoples Good Governance
शुरुआत #बिहार से
— Prashant Kishor (@PrashantKishor) May 2, 2022

রাজনৈতিক মহলে গুঞ্জন, স্বতন্ত্র রাজনৈতিক দল গঠন করে সংসদীয় রাজনীতির দিকে পা বাড়াবেন প্রশান্ত কিশোর। তাই আগে থেকেই একাধিক দলের হাইকম্যান্ডের সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাঁকে। তিনি কী থার্ড ফ্রন্টকে একজোট করতে উদ্যোগ নিয়েছেন? এই প্রশ্নের জবাবে প্রশ্নের জবাবে অবশ্য পিকে স্পষ্ট করেছিলেন, বিজেপিকে পরাজিত করতে হলে তৃতীয় নয়, দ্বিতীয় ফ্রন্ট গঠন করা প্রয়োজন৷ যেখানে কংগ্রেসের থাকা জরুরী।
নতুন দল ঘোষণা করছেন পিকে, রাজনৈতিক মহলে জল্পনা

তবে কী নিজেই রাজনীতির ময়দানে নেমে চমক দিতে চলেছেন প্রশান্ত কিশোর। কিন্তু পিকে কে বাদ দিয়ে আই প্তাক চলবে কীভাবে? তা নিয়ে রাজনৈতিক মহলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে।



