পাওয়ার হাউসে পিকে, ২৪এর যুদ্ধে কিশোরের স্ট্র্যাটেজি বুঝতে মরিয়া সব দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাওয়ার হাউসে পিকে, আজ নিয়ে এক সপ্তাহে তিনবার বৈঠকে বসল মহারণের কৌশল তৈরিতে। সকলেই নিশ্চিত দফায় দফায় বৈঠকে ঘুঁটি সাজানো হচ্ছে  ২০২৪ এর যুদ্ধের। সব রাজনৈতিক দল থেকে রাজনৈতিক বিশ্লেষকরা উঠে পড়ে লেগেছ পিকের স্ট্র্যাটেজি বুঝতে।

আরও পড়ুনঃ অন্য ছবি বসিরহাটে, বেদখল সিপিএম পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল

বাংলায় ব্যাপক জয় এনে বিজেপিকে একপ্রকার হতাশ করে ফিরে গিয়েছেন কিশোর। ফিরে গিয়েই জুনের মাঝামাঝি তিনি বৈঠকে বসেছিলেন শারদ পাওয়ারের সঙ্গে। জল্পনার শুরু হয়েছিল তখনই। ২৪ এর মহারণের ঘুঁটি কোন আঙ্গিকে সাজাচ্ছেন তাঁরা? তবে সি সময় সব জল্পনায় জল ঢেলে পিকে জানিয়েছিইলেন নেহাত সৌজন্য সাক্ষাৎ উভয়ের।

এনসিপি প্রধানের বাড়িতে দুপুরের খাওয়াদাওয়া সেরেছিলেন তিনি। প্রশান্ত জানিয়েছিলেন ‘দুই রাজ্যেই জয়ী দলকে সমর্থন জানিয়েছেন পাওয়ার তাই ধন্যবাদ জানাতেই ছুটে এসেছেন তাঁর বাড়ি।’ তবে প্রশান্তের যুক্তি জল্পনা থামাতে পারেনি সেদিন। অনেকেই জুনের শুরুর অই শুক্রবাসরীয় এই বৈঠককে ‘মিশন ২০২৪’-এর সূচনা পর্ব হিসেবে ধরে নিয়েছিলেন।

আর দিন কয়েক গড়াতেই সেই জল্পনা প্রবল সত্যি হিসেবে দেখা দিয়েছে। গতকাল পিকে-পাওয়ার বৈঠকে উঠে এসেছে তৃতীয় বা চতুর্থ ফ্রন্টের কথা।  যেখনে স্পষ্ট ইঙ্গিত, এই কেন্দ্রের ভরকেন্দ্রে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই দেশে বিজেপির বিরোধী শক্তির অবস্থা হিসেবে অন্য এক জোট শক্তির উঠে আসার বার্তা দিয়েছে পাওয়ার হাউস। রাষ্ট্রমঞ্চের ছাতার তলায় এনসিপি-সহ অন্যান্য দলের বৈঠক হয়েছে গতকাল।

সঙ্গে বার্তা দিয়েছে কংগ্রেস কেও। এই জোটে সামিল হতে চাইলে স্বাগত, কিন্তু তাদের ছাড়াও জোট এগোতে পারে বলেও বার্তা দেওয়া হয়েছিল। কালকের বৈঠকের ভেতরের কথা বুঝতে যখন সকলেই হিমশিম খাচ্ছে তার মাঝেই আজ ফের বৈঠকে বসেছেন পাওয়ার-পিকে

পাওয়ার হাউসে পিকে, ২৪এর যুদ্ধে কিশোরের স্ট্র্যাটেজি বুঝতে মরিয়া সব দল। আজ বুধের সকালে ফের শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। গতকালে বৈঠকের পর ২৪ ঘন্টা কাটতেই ফের আজ কিশোরের সঙ্গে বৈঠক উস্কে দিয়েছে একাধিক জল্পনা। সকলেই এই মুহুর্তে নিশ্চিত ২০২৪ এর ভোটের ঘুঁটি আসলে সাজাচ্ছেন কিশোরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর