মমতাকে তৃতীয় ফ্রন্ট তৈরিতে সাহায্য করছেন? জবাবে কী বললেন প্রশান্ত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগের জল্পনা জাতীয় রাজনীতির শিরোনামে জায়গা করে নিয়েছিল। মনে করা হয়েছিল তৃণমূলের সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক।

আরও পড়ুনঃ Weather Update: আছড়ে পড়তে চলেছে সাইক্লোন, কিছুক্ষনের মধ্যেই প্রবল বৃষ্টি বাংলায়।

শনিবার এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশান্ত কিশোরকে নিয়ে দলের মধ্যে মতপার্থক্য ছিল। কিন্তু ভোটকুশলী হিসাবে কাজ করছেন। তবে মমতাকে তৃতীয় ফ্রন্ট তৈরিতে সাহায্য করছেন পিকে?

প্রশ্নের জবাবে প্রশান্ত কিশোর বলেন, আমি এতটাও বোকা নই যে, তৃতীয় ফ্রন্ট গড়তে সাহায্য করব। কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে হারাতে পারবে না। একমাত্র দ্বিতীয় ফ্রন্ট গঠন করেই বিজেপিকে পরাজিত করা সম্ভব নয়।

মমতাকে তৃতীয় ফ্রন্ট তৈরিতে সাহায্য করছেন? জবাবে কী বললেন প্রশান্ত?
মমতাকে তৃতীয় ফ্রন্ট তৈরিতে সাহায্য করছেন? জবাবে কী বললেন প্রশান্ত?

তবে কংগ্রেস একা কোনও ফ্রন্ট নয় বলে মনে করছেন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট। তাঁর কথায়, দেশের জন্য শক্তিশালী কংগ্রেসের প্রয়োজন। শুধু আমি নই, কট্টর বিজেপি সমর্থকরাও জানেন কংগ্রেসের শক্তিশালী হওয়াটা গোটা দেশের জন্য ভাল।

২০২১ সালের বাংলা এবং তামিলনাড়ু নির্বাচনের পর আইপ্যাক থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন প্রশান্ত কিশোর। কিন্তু আইপ্যাকের স্বতন্ত্রতা মেনে নিতে চায়নি কংগ্রেস নেতৃত্ব। তাই সেবার যোগদান পর্ব শেষমেশ থমকে গিয়েছিল।

মমতাকে তৃতীয় ফ্রন্ট তৈরিতে সাহায্য করছেন প্রশান্ত কিশোর? 

মমতাকে তৃতীয় ফ্রন্ট তৈরিতে সাহায্য করছেন প্রশান্ত কিশোর? 
মমতাকে তৃতীয় ফ্রন্ট তৈরিতে সাহায্য করছেন প্রশান্ত কিশোর?

কংগ্রেস হাইকম্যান্ডের দেওয়া প্রস্তাবে রাজি হননি ভোটকুশলী প্রশান্ত কিশোর। কিন্তু এখনও তিনি মনে করেন বিজেপিকে পরাজিত করার জন্য কংগ্রেসের সঙ্গে জোট প্রয়োজন। এবিষয়ে কংগ্রেসকে বেশ কয়েকটি প্রস্তাবও দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত