নজরবন্দি ব্যুরোঃ আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ব্যাপক গরমের মধ্যে সুখবর বাংলার মানুষের জন্যে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সাথে শিলা অর্থাৎ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকাতে গতকালই শিলা বৃষ্টি হয়েছিল। কলকাতাতে ছুঁয়ে গিয়েছিল ইলশেগুঁড়ি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি।
আরও পড়ুনঃ জানেন কি মদ খেলেও মেদ ঝরে? কী বলছে গবেষণা


সামান্য বৃষ্টিপাতের ফলে গতকাল মাটিও ভেজেনি কলকাতাতে। তিলোত্তমাবাসীর মনে আশা জাগিয়েও থমকে গিয়েছে বৃষ্টি। কিন্তু আজ সম্ভবত বৈশাখের প্রথম বর্ষায় ভিজতে চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। শনিবার সকাল থেকেই কোন্নগর, উত্তরপাড়া, শ্রীরামপুর, রিষড়া-সহ বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা। শুক্রবার সন্ধ্যার কালবৈশাখীর পর থেকেই আবহাওয়া কিছুটা হলেও শীতল হয়েছে।

রবি ও সোমবার ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। হতে পারে কালবৈশাখী। সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস ছিল এটাই। কিন্তু বেলা গড়াতেই নতুন একটি সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার শুধু নয়, তাঁর আগের দিন অর্থাৎ আজ শনিবার সন্ধ্যাতেই হতে পারে ব্যাপক বৃষ্টিপাত।
আছড়ে পড়তে চলেছে সাইক্লোন, কিছুক্ষনের মধ্যেই প্রবল বৃষ্টি বাংলায়।



স্বস্তি বাড়িয়ে আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, দক্ষিণবঙ্গে আর সম্ভাবনা নেই তাপপ্রবাহের। পূবালি হাওয়া এবং উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা থাকায় সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই আগামী কয়েক দিন তাপমাত্রা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাই সোম-মঙ্গলের পরও বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি।

আর এই মুহুর্তের সবথেকে বড় খবর হল, একটি ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে আন্দামানে। যে ঘুর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে সাইক্লোনও! যার ফলে ঝোড়ো হাওয়া বইতে পারে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে। আর ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বৃষ্টিতে ভিজতে পারে বাংলা।







