নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার পুলিশের সদর দপ্তরে পুলিশ ও জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় অন্তত সাতজনের বলে পিটিআই সূত্রে খবর। পাকিস্তানি তালিবান জঙ্গি গোষ্ঠী তথা তেহরিক-ই-তালিবান এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।
আরও পড়ুনঃ ৭০০ বছর পরে শিবরাত্রিতে মহাসংযোগ, সৌভাগ্যের দরজা খুলছে ৪ রাশির!

করাচি পুলিশ দাবি করে, এই হামলা রুখতে শক্ত হাতে লড়াই চালিয়েছে সেনা বাহিনী। প্রায় চার ঘণ্টা ধরে লড়াই চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিন্ধ প্রদেশের মুখপাত্র মুর্তাজা ওয়াহাব পরে টুইট করে জানান, তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বিল্ডিংয়ের ভিতর আর কোনও জঙ্গি লুকিয়ে নেই।

তবে গোটা ঘটনায় দুই পুলিশ আধিকারিক-সহ চারজন প্রাণ হারান। গুরুতর আহত হন অন্তত ১৪ জন পুলিশ কর্মী। এই ঘটনা নিয়ে এবার পাক সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ। এই ঘটনা নিয়ে প্রসাদ টুইট করে লেখেন,
“জঙ্গিদের পুষলে এই পরিণতিই হয়”, করাচি হামলা নিয়ে পাক সরকারকে কটাক্ষ প্রসাদের

“জঙ্গিদের পুষলে এই পরিণতিই হয়। তবে সেই সমস্ত মানুষগুলোর জন্য খারাপ লাগছে যারা অসহায় ভাবে প্রাণ হারালেন। এর জন্য দায়ী সে দেশের সরকারই। কারণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় না।” উল্লেখ্য কিছুদিন আগে মিয়াদাদের এক মন্তব্যে তাকেও এক হাত নিয়েছিলেন এই প্রাক্তন পেসার।



