রাম মন্দিরে ৫০ কোটি অনুদান? কী বললেন সুপারস্টার প্রভাস

Prabhas: শুধু দান করাই নয় ওই খবরে আরো জানা গিয়েছে ২২ শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের যাবতীয় খাবারের খরচ নাকি দিয়েছেন এই দক্ষিণী সুপারস্টার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ২২ তারিখ শুভ উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। দেশজুড়ে এই মন্দির উদ্বোধন নিয়ে সাজোসাজো রব। দেশের বিভিন্ন জগতের নামিদামি ব্যক্তিরা ঐদিন উপস্থিত থাকবেন অযোধ্যায়। গত বছর দক্ষিনী তারকা প্রভাস ‘আদি পুরুষ’ নামে একটি ছবিতে রামের ভূমিকায় অভিনয় করে বিতর্কে জড়িয়ে ছিলেন।

আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, রাজ্যে ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর

pravash

এবার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে শোনা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার রাম মন্দির উদ্বোধনে ৫০ কোটি টাকা দান করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর রীতিমতো ভাইরাল। শুধু দান করাই নয় ওই খবরে আরো জানা গিয়েছে ২২ শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের যাবতীয় খাবারের খরচ নাকি দিয়েছেন এই দক্ষিণী সুপারস্টার।

ram 5

যদিও ‘আদিপুরুষ’ করে দেশের বিভিন্ন মহলে তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অন্যান্য দক্ষিণী অভিনেতারা আমন্ত্রিত থাকলেও রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রভাস আমন্ত্রিত কিনা তা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে।

রাম মন্দিরে ৫০ কোটি অনুদান? কী বললেন সুপারস্টার প্রভাস

parvash1

আর এই খবর যখন সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে ঠিক তখনই এই বিষয় নিয়ে মুখ খুললেন প্রভাস। তিনি জানিয়েছেন তাকে নিয়ে এবং তার অনুদান নিয়ে যে খবর ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এইরকম কোন অনুদান তিনি রাম মন্দির কর্তৃপক্ষকে দেননি। এই মুহূর্তে অভিনেতা তার ছবি নিয়েই ব্যস্ত রয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন