Akhilesh Yadav: পরবর্তী প্রধানমন্ত্রী অখিলেশ যাদব? সমাজবাদী পার্টির পোস্টারে শোরগোল দেশজুড়ে!

আগামী ১ জুলাই অখিলেশের জন্মদিন। তার আগেই লক্ষৌতে সমাজবাদী পার্টির দলীয় কার্যালয়ের বাইরে একটি পোস্টারকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে। সেই পোস্টারে লেখা হয়েছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী অখিলেশ যাদব!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অখিলেশ যাদব। নিঃসন্দেহে তিনি ভারতীয় রাজনীতির অত্যন্ত পরিচিত এক মুখ। আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন আর বর্তমানে কনৌজ কেন্দ্রের সাংসদ। শুধু তাই নয়, লোকসভায় বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রাপ্ত আসনের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে তাঁর দল সমাজবাদী পার্টি। আগামী ১ জুলাই অখিলেশের জন্মদিন। তার আগেই লক্ষৌতে সমাজবাদী পার্টির দলীয় কার্যালয়ের বাইরে একটি পোস্টারকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে। সেই পোস্টারে লেখা হয়েছে, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী অখিলেশ যাদব! তাহলে কি ‘ইন্ডিয়া’ জোটকে বিশেষ বার্তা দিতেই এই ধরনের পোস্টার ছাপানো হল? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: বিচারব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, চন্দ্রচূড়ের সামনে বললেন মমতা

২০২৪ সালের লোকসভায় বিজেপির এত কম আসন পাওয়ার নেপথ্যে অখিলেশ যাদব তথা তাঁর দল সমাজবাদী পার্টির যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। কারণ উত্তরপ্রদেশে রীতিমতো চমকে দেবার মতো ফল করেছে অখিলেশের দল। এই উত্তরপ্রদেশ থেকে ২০১৯ সালে ৬২টি আসন পেয়েছিল বিজেপি। এবার গুনে গুনে ২৯টি আসন হাতছাড়া হয়েছে তাঁদের। জিতেছে মাত্র ৩৩টি। অন্যদিকে, সমাজবাদী পার্টি ২০১৯ সালে যেখানে মাত্র ৫টি আসন পেয়েছিল, সেখানে তাঁরা এবার আরও ৩২টি আসন বেশি পেয়ে মোট ৩৭টি আসনে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

পরবর্তী প্রধানমন্ত্রী অখিলেশ যাদব? সমাজবাদী পার্টির পোস্টারে শোরগোল দেশজুড়ে!
পরবর্তী প্রধানমন্ত্রী অখিলেশ যাদব? সমাজবাদী পার্টির পোস্টারে শোরগোল দেশজুড়ে!

এবারের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের সার্বিক ফলাফল যদি বিচার করা হয় তাহলে ‘ইন্ডিয়া’ জোট মোট আসন জিতেছে ২৩৪টি। সেখানে কংগ্রেস পেয়েছে ৯৯টি। দ্বিতীয় স্থানে রয়েছে সমাজবাদী পার্টি। তাঁরা পেয়েছে ৩৭টি। তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁরা পেয়েছে ২৯ টি এবং ২২টি আসন নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ডিএমকে।

পরবর্তী প্রধানমন্ত্রী অখিলেশ যাদব? সমাজবাদী পার্টির পোস্টারে শোরগোল দেশজুড়ে!

পরবর্তী প্রধানমন্ত্রী অখিলেশ যাদব? সমাজবাদী পার্টির পোস্টারে শোরগোল দেশজুড়ে!

আগামী পাঁচ বছরের জন্য লোকসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী। অখিলেশ এবং রাহুলের মধ্যে বন্ধুত্ব সর্বজনবিদিত। এই জুটির কামালেই উত্তরপ্রদেশে সেভাবে ফুটতে পারেনি পদ্ম, এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। অধিবেশনেও পাশাপাশি বসছেন দু’জন। কথা বলছেন। তবে সমাজবাদী পার্টির অন্দরে অখিলেশকে নিয়ে একটা বাড়তি উদ্দীপনা তো রয়েছেই।

জোটের তরফে যতই রাহুলকে প্রাধান্য দেওয়া হোক, তাঁরা চাইবেন তাঁদের দলের সুপ্রিমো অখিলেশই পরবর্তী প্রধানমন্ত্রী হোন। তবে, এই পোস্টার ‘ইন্ডিয়া’ জোটের অন্দরে কিছুটা কি বিড়ম্বনা তৈরি করবে? অখিলেশের অনুমতি ছাড়াই কি এই পোস্টার ছাপিয়েছে সমাজবাদী পার্টি? নাকি তিনি নিজেই অন্য কিছুর ইঙ্গিত দিতে চাইছেন? রাহুলের সঙ্গে কি অখিলেশের সম্পর্কে চিড় ধরল? প্রশ্ন একাধিক!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর