CBI-র জিজ্ঞাসাবাদের মুখে শৌভিক চক্রবর্তী, আজই রিয়াকে তলবের সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : সুশান্ত সিং রাজপুতের তদন্ত এখন সিবিআই এর হাতে। গত তিন দিন ধরে মুম্বাই শহরে অ্যাকসান মোডে সিবিআই। প্রথমে সুশান্তের ফ্লাটে তদন্ত করা থেকে ১৪ তারিখ রাতে ও সকালে কি হয়েছিল।

সব ঘটনার পুনঃ নির্মাণ করা থেকে সুশান্তের বন্ধু, কুক, পরিচারক সবাই কে দফাই দফাই জেরা করারা পর এবার সিবিআই এর দুঁদে অফিসাররা জেরারা জন্য আজই ডেকে পাঠালেন রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীকে । DRDO-র গেস্ট হাউজে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। CBI সূত্রে জানা গিয়েছে, সম্ভবত সোমবার অর্থাত্‍ আজই রিয়া চক্রবর্তী এবং তাঁর বাবাকে সমন পাঠানো হবে।

- Advertisement -

যদিও রিয়া চক্রবর্তীর আইনজীবীর দাবি, রিয়া এখনও কোনও সমন পাননি। অহেতুক গুজব তাই নিষ্প্রয়োজন।এ দিকে, তদন্তের জন্য মারোলের ওয়াটারস্টোন রিসর্টে যান সিবিআইয়ের আধিকারিকরা । এই ওয়াটারস্টোন রিসর্টে দু’মাস ছিলেন সুশান্ত-রিয়া ।

আরও পড়ুনঃ মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র।

ইউরোপ থেকে ফেরার পর ওই রিসর্টেই ছিলেন তাঁরা । তাই রিসর্টের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআইয়ের কর্তারা ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর