নজরবন্দি ব্যুরোঃ হোয়াটসঅ্যাপ চ্যাট-ই ফাঁসিয়ে দিল শিল্পার স্বামীকে! আর সেই কারণেই গত কাল পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন ফোনে।
আরও পড়ুনঃ পর্ণ ছবিতে অভিনয়ের জন্য কত টাকা দিতেন রাজ? মুখ খুললেন শার্লিন চোপড়া।
কিন্তু কি ভাবে পুলিশ ধরতে পারল রাজ কুন্দ্রার এই কীর্তি। পুলিশ সুত্রে জানা যাচ্ছে গ্রেফতার করতে সাহায্য করেছে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট। এই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিতেই পর্ন ছবি তৈরি করা ও সেগুলি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ে কথাবার্তা ছিল। আর তাই এই চ্যাটগুলি মূল প্রামাণ্য তথ্য হিসেবে কাজ করেছে। চ্যাটগুলি হয়েছিল রাজ ও তাঁর ব্যবসার পার্টনারের মধ্যে।
পর্ন ছবি নিয়ে তাঁরা কথা বলেছিলেন। এই পর্ন কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় কত টাকা খরচ হচ্ছে, কত লাভ হচ্ছে, কত আয় হচ্ছে এই নিয়ে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হয়েছিল। একটি চ্যাটে রাজের পার্টনার লিখেছেন , আমরা সপ্তাহে একটি করে ছবি রিলিজ করছি।

তাই বলা যায় যে এগুলি ভালোই বিক্রি হচ্ছে। আর এই হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে দীর্ঘক্ষণ জেরার পর অবশেষে কাল গভীর রাতে গ্রেফতার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। কিন্তু কি ভাবে এই কাজ করতেন রাজের টিম? কথায় হত শুটিং? কারা অভিনয় করতেন এই ছবি গুলতে? বেরিয়ে আসছে একের পর এক তথ্য।
হোয়াটসঅ্যাপ চ্যাট-ই ফাঁসিয়ে দিল শিল্পার স্বামীকে! কি ছিল সেই চ্যাটে?
গোটা মুম্বই জুড়ে পর্নফিল্মের ব্যবসার রমরমা রয়েছে। সেখানে বলিউডে অভিনয় করতে আসা বহু মহিলাকে অশ্লীল ছবির বিষয়ে ‘আপোশ’ করতে বলা হয়, তার বদলে সেখানে তাঁদের বলিউড ফিল্মে সুযোগ দেওয়ার কথা বলা হয়। এই ফাঁদে বহু মহিলা পড়ে যাচ্ছেন বলে সূত্রের দাবি।



