নজরবন্দি ব্যুরোঃ পর্ণ ছবিতে অভিনয়ের জন্য কত টাকা দিতেন রাজ? কারণ পর্নোগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন ফোনে।

আর এই ঘটনায় এবার বিস্ফোরক মন্তব্ব করলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। অভিনেত্রী মহারাষ্ট্রের সাইবার সেলকে জানান, রাজের হাত ধরেই বড়দের ছবির জগতে এসেছিলেন তিনি।প্রত্যেকটি ছবিতে কাজের জন্য রাজ তাঁকে ৩০ লক্ষ টাকা করে দিতেন। শিল্পার স্বামীর জন্যই নাকি ১৫ থেকে ২০টি এমন কাজ করেছেন তিনি।
আরও পড়ুনঃ মুকুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ, এই সপ্তাহেই আদালতে যাবেন শুভেন্দু
এই অভিযোগ সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাজের গ্রেফতারের পর মুম্বাই পুলিশ জানায়, ২০২১-এর ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল।

তবে এর আগেও বহু বিতর্কে নাম জড়িয়েছেন রাজ কুন্দ্রার। প্রথম স্ত্রীর ডিভোর্স, হোম শপিং চ্যানেল বিতর্ক, আর্থিক অনিয়ম নিয়ে বহুবার নাম উঠে এসেছে রাজের।২০০৯ সালে মরিশাসের একটি সংস্থার সঙ্গে রাজস্থান রয়্যালসের মালিকানা কেনেন রাজ ও শিল্পা।
পর্ণ ছবিতে অভিনয়ের জন্য কত টাকা দিতেন রাজ? মুখ খুললেন শার্লিন চোপড়া।
২০১৩ তে আইপিএল -এ বেটিং করার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করা হয়। আইপিএল-এর কুখ্যাত স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পরেন রাজ। এবং রাজ স্বীকারও করেছিলেন তিনি ম্যাচে বেটিং করে বড় অঙ্কের টাকা লাগিয়েছিলেন।



