নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের একজন মহিলা বিধায়ক সাইবার অপরাধের শিকার হয়েছেন। অভিযোগ করা হয়েছে যে একটি অশ্লীল ভিডিওয় তাকে দেখানো হয়েছে। ভিডিওটি ভাইরাল হয়েছে গোটা দেশে। পাকিস্তানের পাঞ্জাবের টাক্সিলা (Taxila) বিধানসভা কেন্দ্রের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এর বিধায়ক সানিয়া আশিক (Sania Ashiq) পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুনঃ মিশন শিল্পায়ন, ডিসেম্বরেই মুম্বই সফরে মমতা
পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হন তিনি। জানা গিয়েছে, গত মাসেই ভিডিওটির বিষয়ে জানতে পারেন পাকিস্তানের পাঞ্জাবের টাক্সিলা বিধানসভা কেন্দ্রের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (PML-N)-এর বিধায়ক সানিয়া আশিক। এরপর গত ২৬ অক্টোবর ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (FIA) কাছে অভিযোগ দায়ের করেন তিনি।

একইসঙ্গে ভিডিওটি দেখিয়ে যে সেটি তাঁর বলে দাবি করা হচ্ছে, সেই দাবি নস্যাত্ করে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত পোস্টও দেন পাক বিধায়ক। এছারাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও পুরো বিষয়টি সম্পর্কে জানান ঐ পাকিস্তানি MLA। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পাঞ্জাব প্রদেশের পুলিশ এবং FIA তদন্ত শুরু করে। লাহোর (Lahore) থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকিস্তানি মহিলা MLA-এর অশ্লীল ভিডিও! সঙ্গে হুমিকির ফোন, ইমরানের দারস্থ বিধায়ক সানিয়া

তবে ভিডিওর মহিলা আসলে সানিয়া কিনা সেই বিষয়েও মুখ খোলেনি পুলিস। সানিয়া জানিয়েছেন তিনি হুমকি ফোন পেয়েছেন। উল্লেখ্য সানিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের (Nawaz Sharif) মেয়ে মরিয়ম নওয়াজের (Maryam Nawaz), ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।



