Pooja Bedi: আমার করা কন্ডোমের বিজ্ঞাপনই ভারতে যৌনতার বিপ্লব এনেছিল: পূজা বেদী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সালটা ১৯৯১। কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে দেশজুড়ে শুরু হয়েছিল হুলুস্থুল কাণ্ড। অভিনেত্রী ও মডেল পূজা বেদী ও মার্ক রবিনসনকে নিয়ে তৈরি বিজ্ঞাপনটি দেখে সমালোচনার ঝড় তুলেছিল দেশবাশীর একাংশ। সেই প্রথম কোনও বিজ্ঞাপনে উন্মুক্ত পোশাক, বিদেশী পুরুষ মডেলের সঙ্গে ভারতীয় অভিনেত্রীর ঘনিষ্ঠ দৃশ্য। দেখে চক্ষু চড়কগাছ দেশবাসীর!

আরও পড়ুনঃ দক্ষিণী সিনেমায় ‘নায়ক’ ধোনি, বিপরীতে নায়িকা কে? পর্দায় এবার ‘মাহি-ম্যাজিক’

বলিউড অভিনেত্রী পূজা বেদী (Pooja Bedi) সম্প্রতি কিছু থ্রো ব্যাক ছবি শেয়ার করেছেন যা সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ছবিগুলি ১৯৯১ সালে করা তাঁর একটি কনডোমের বিজ্ঞাপনের কিছু দৃশ্য। সে সময় এই বিজ্ঞাপন ঘিরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। সে জমানার হিসেবে এই ফটোশুট খুবই বোল্ড বলে বিবেচ্য হয়। সে সময় দূরদর্শনে বিজ্ঞাপনকে ব্যান করা হয়।

আমার করা কন্ডোমের বিজ্ঞাপনই ভারতে যৌনতার বিপ্লব এনেছিল: পূজা বেদী
আমার করা কন্ডোমের বিজ্ঞাপনই ভারতে যৌনতার বিপ্লব এনেছিল: পূজা বেদী

ছবি শেয়ার করে পূজা লেখেন, ‘ভগবান! ১৯৯১ সালে কামসূত্র কনডোমের জন্য এই বিজ্ঞাপনে প্রবুদ্ধ দাশগুপ্ত কিছু দারুণ ফটো তুলেছিলেন।’ পোস্টে রেমন্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান গৌতম সিংঘানিয়াকে ট্যাগ করেন পূজা। এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে পূজা বলেন, ‘যে ভাবে এই ফটোশুট করা হয়েছিল সেটা খুব সারপ্রাইজিং ছিল।’

আমার করা কন্ডোমের বিজ্ঞাপনই ভারতে যৌনতার বিপ্লব এনেছিল: পূজা বেদী
আমার করা কন্ডোমের বিজ্ঞাপনই ভারতে যৌনতার বিপ্লব এনেছিল: পূজা বেদী

যখন ‘যৌনতা’ শব্দটি শুনলেই চারিদিকে চোখ চাওয়াচাওয়ি হত, সেই সময়ে গর্ভনিরোধের প্রকাশ্য বার্তা ভাল চোখে দেখেনি ভারতীয়রা। দূরদর্শনে সেই বিজ্ঞানপটি নিষিদ্ধ করে দেওয়া হয়। তবে তার পরেও কেব্‌ল টেলিভিশনে কিছু দিন সম্প্রচারিত হয় বিজ্ঞাপনটি।

আমার করা কন্ডোমের বিজ্ঞাপনই ভারতে যৌনতার বিপ্লব এনেছিল: পূজা বেদী
আমার করা কন্ডোমের বিজ্ঞাপনই ভারতে যৌনতার বিপ্লব এনেছিল: পূজা বেদী

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজার বক্তব্য, ‘দেশে আমার করা কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে নিন্দার ঝড় উঠলেও আমি মনে করি, সেই বি়জ্ঞাপনের হাত ধরেই ভারতে যৌনতার বিপ্লব শুরু হয়! সেই সময়ের একাধিক ব্রিটিশ পত্রিকাও এমনটাই দাবি করেছিল। দেশে সেই বিজ্ঞাপনটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হলেও একাধিক পুরস্কার পেয়েছিল সেটি। বিজ্ঞাপন জগতে এটি নজির গড়েছিল। যৌনতার বিষয়ে পথপ্রদর্শক হতে পেরে আমার বেশ ভালই লাগে।’

পূজা আরও বলেন, ‘৩০ বছরে পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে। এখন দেশবাসী যৌনতা নিয়ে অনেক বেশি খোলাখুলি কথা বলে। এটা ভাল বিষয়।’

আমার করা কন্ডোমের বিজ্ঞাপনই ভারতে যৌনতার বিপ্লব এনেছিল: পূজা বেদী

আমার করা কন্ডোমের বিজ্ঞাপনই ভারতে যৌনতার বিপ্লব এনেছিল: পূজা বেদী

পূজা বেদী বলি-অভিনেতা কবীর বেদীর মেয়ে। তাঁর মা প্রতিমা বেদী ছিলেন এক জন নৃত্যশিল্পী। বাবা-মা দু’জনেই ভীষণ খোলামেলা ছিলেন। সে কারণে পূজা বেদীর বেড়ে ওঠা অনেকটা আলাদা। সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘যা সঠিক, তার পক্ষে দাঁড়ানো, ক্ষমতায়ন এবং অন্যের অধিকারের জন্য লড়াই করাই আমার চরিত্রের বৈশিষ্ট্য।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন