নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদে অধীরের অক্সিজেন প্লান্ট তৈরি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অধীর চৌধুরীর এলাকার উন্নয়নের তহবিলে যে অর্থ পড়ে রয়েছে তা প্রস্তাবিত অক্সিজেন প্লান্ট এবং অ্যাম্বুলেন্স প্রকল্প করা সম্ভব নয় একথা সাংসদকে জানিয়ে দিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। সাংসদকে এক চিঠির মাধ্যমে জেলার অতিরিক্ত জেলা শাসক জানিয়ে দিয়েছেন অধীর বাবু অক্সিজেন প্লান্ট তৈরির প্রস্তাব দিয়েছেন তাতে খরচ হবে 1 কোটি টাকা অপরদিকে অ্যাম্বুলেন্সের প্রস্তাব দেওয়া হয়েছে সেখানেও খরচ হবে প্রায় এক কোটি টাকা কিন্তু সাংসদ উন্নয়ন তহবিল এখন পড়ে রয়েছে 41 লাখ 89 হাজার টাকা।
আরও পড়ুনঃ নিরাপত্তাহীন অবস্থায় পুলওয়ামায় জঙ্গির গুলিতে প্রাণ হারালেন বিজেপি কাউন্সিলার।


এই চিঠির প্রতিউত্তরে সাংসদ অধীর চৌধুরী জানিয়েছেন যদি টাকার কোন সমস্যা হয় তবে এম পি লটের টাকা কিভাবে ব্যবহার করা যায় তা খোঁজ নিয়ে আমাকে জানান বলে জানিয়েছেন অধীর চৌধুরী তার চিঠিতে। অপরদিকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে একটি অক্সিজেন প্লান্ট বসাচ্ছে আর সেটা নিয়েই এইবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে। অপরদিকে কংগ্রেস এবং তৃণমূলের এই তরজা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বুধবার কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস দাবি করেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অক্সিজেন প্লান্ট যেহেতু তৈরি করছে তাই সাংসদের এলাকার উন্নয়ন তহবিলের হাসপাতালে অক্সিজেন প্লান্ট করার প্রস্তাব দিয়েছেন অধীর।
আর এই বক্তব্যের পর এই কংগ্রেসের সব দাবি উড়িয়ে দিয়ে তৃণমূল মুখপাত্র তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন আমরা মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে যাবি জানানোর পর এই রাজ্যজুড়ে সত্তরটি অক্সিজেন প্রিন্ট করার অনুমতি দিয়েছে বিষয়টি নিয়ে অধীর চৌধুরী মিথ্যাচার করছেন। তৃণমূলের দাবি রাজ্যজুড়ে যে 70 টি অক্সিজেন প্লান্টের অনুমতি রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ সাগর্দিঘী জঙ্গিপুর ডোমকল হাসপাতালে রয়েছে। তৃণমূলের আরো যাবি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানোর পর এই এগুলি হয়েছে এর সঙ্গে অধীর বাবুর কোন সম্পর্ক নেই।
তৃণমূল মুখপাত্র আরও জানিয়েছেন অধীরবাবু করোনাকালে সাধারণ মানুষের পাশে না থেকে দিল্লীতে বসে আছেন আর প্রধানমন্ত্রীকে একটি করে চিঠি দিয়ে মিথ্যাচার করছেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তৃণমূলের এই কটাক্ষের জবাব দিয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন তৃণমূল নেতৃত্বের শুরু করে তাদের সমস্ত নেতারা বারবার বলেন কেন্দ্র তাদের কোন সাহায্য করছে না।


মুর্শিদাবাদে অধীরের অক্সিজেন প্লান্ট তৈরি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অধীর চৌধুরী সংসদ এলাকার উন্নয়ন তহবিলের অর্থ খরচ হয় না আবার এখন বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একবার বলতেই রাজ্যের সত্তরটি অক্সিজেন প্রাণ দিয়েছে কেন্দ্র অধীর বাবু যদি উন্নয়ন নাই করেন তবে তার উন্নয়ন তহবিলের টাকা পড়ে নাই কেন আসলে তৃণমূল নেতারা জলে বাস করে সাগরের পরিসর জানতে চাইছেন।







