নজরবন্দি ব্যুরোঃ গতকাল স্কুল সার্ভিস কমিশনের চাকরী প্রার্থীদের সঙ্গে বৈঠকের সময়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ধর্না দিতে শুরু করেন টেট চাকরী প্রার্থীরা। নিজেদের বঞ্চনার কথা তুলে ধরে রাতভর চলে ধর্না। শনিবার রাতভর ধর্নার পর সরিয়ে দিল পুলিশ। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি দেখা দেয়। চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যেতে হয় পুলিশকে।
আরও পড়ুনঃ Partha-Arpita: ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও, নজরে বস্ত্র বিপনীর কোম্পানি
চাকরী প্রার্থীদের কথায়, যারা কোটি কোটি টাকা দিয়েছে তাঁদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না। অথচ যারা ধর্না দেখাচ্ছে তাঁদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই ওই এলাকায় উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী। প্রিজন ভ্যানে করে আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়া হয়। কলকাতা পুলিশের ডিসি সাউথের নির্দেশে চলে এই অভিযান।

চাকরী প্রার্থীদের অভিযোগ, ২০১৪ সালে পরীক্ষা দিয়েছিলেন তাঁরা। অথচ তখন থেকে নিয়োগ হয়নি। তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে গতকাল বিকেল থেকে ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে ধর্না দিতে শুরু করে।
রাতভর ধর্নার পর সরিয়ে দিল পুলিশ, ক্যামাক স্ট্রিটে ধুন্ধুমার

যদিও তৃণমূলের তরফে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, এভাবে হবে না। তাঁরা স্মারকলিপি জমা দিক। কিন্তু নিজেদের দাবিতে অনড় থেকে চাকরিপ্রার্থীরা। আবার কেউ কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। অসুস্থ হুয়ে পড়েন দুই জন। রাতভর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনেই চলে ধর্না কর্মসূচি। বেলা গড়াতেই তাঁদের সরিয়ে দেয় পুলিশ।



