Partha-Arpita: ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও, নজরে বস্ত্র বিপনীর কোম্পানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হতেই ইডির অধিকারিকরা একাধিক প্রশ্ন খুঁজে বেড়াচ্ছেন যার মধ্যে অন্যতম হল, এই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের পর কার কাছে যেত? কীভাবে এই টাকা সাদা করা হতে?

আরও পড়ুনঃ Cabinet Meeting: বদলাচ্ছে মন্ত্রীসভার খোলনলচে, সোমবারেই সিদ্ধান্ত নেবেন মমতা

ইডি সূত্রে খবর, এবার ইডির নজর পড়েছে তৃণমূলের ৫ ছাত্রনেতাদের দিকে। যারা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ওই ছাত্রনেতারাই চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলিয়ে দিত। তাই ওই ৫ জন ছাত্রনেতার সম্পত্তির আয় ব্যয়ের হিসেব জানতে চাইছেন ইডির আধিকারিকরা। এমনকি পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তাঁদের নাম উদ্ধারের চেষ্টা করছে ইডি।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এবিষয়ে একাধিক তথ্য জানতে চাইছে ইডি। সেখানে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বারাসাতের এক নামী টেক্সটাইল সংস্থার সঙ্গে যোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সেকথা জানতে পারেছে ইডি অফিসাররা।

ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও, বাড়ছে জল্পনা 
ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও, বাড়ছে জল্পনা 

সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ওই সংস্থার। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার পুজোতে বিপুল অঙ্কের টাকা দিত বলে জানা গেছে। আবার ওই সংস্থার একাধিক অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখা গেছে। শোনা যাচ্ছে, প্রয়োজনে ওই টেক্সটাইল কোম্পানিকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

ইতিমধ্যেই তদন্তে নেমে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে ইডির তরফে। অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ৩ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নামে একাধিক ভুয়ো সংস্থার অ্যাকাউন্ট রয়েছে, তা সিজ করা হয়েছে।

ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও, বাড়ছে জল্পনা 

ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও, বাড়ছে জল্পনা 
ইডির নজরে পার্থ ঘনিষ্ঠ ছাত্রনেতারাও, বাড়ছে জল্পনা 

এছাড়াও বিদেশ কোনও টাকা পাচার হয়েছে কি না, পার্থ-অর্পিতার আত্মীয়দের অ্যাকাউন্টে কোনও টাকা গেছে কিনা, সবটা খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন