কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ করোনা আক্রান্ত শিলিগুড়ির পুলিশ কমিশনার অথর্ব ত্রিপুরারি, মৃত্যুমিছিলে আতঙ্কিত শহরবাসী। করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার। পিছিয়ে নেই হাওড়া জেলাও।
আরও পড়ুনঃ কলকাতার জনবহুল বাজারে র্যাপিড টেস্ট; আধ ঘন্টায় মিলল ৫ আক্রান্তের খোঁজ!


শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সংক্রামিত রাজ্যের সমস্ত জেলা। এই ব্যাপক সংক্রগমণ গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। করোনা দক্ষিনবঙ্গের পাশাপাশি ব্যাপক প্রভাব বাড়াচ্ছে উত্তরবঙ্গে। এদিন শিলিগুড়ির পুলিশ কমিশনার অথর্ব ত্রিপুরারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার মাঝরাতে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। অন্যদিকে শিলিগুড়ি দিশান এবং চ্যাং এর হাসপাতালে প্রচুর মানুষ আসছেন পজিটিভ রিপোর্ট নিয়ে। এদের ভর্তিতেও সমস্যা তৈরী হচ্ছে বলে খবর পাওয়া গেছে।গোটা শহরে আক্রান্তের সংখ্যা গত তিন চারদিন থেকে কম হলেও মৃত্যুর হার বাড়ায় চিন্তিত সাধারণ মানুষ।
শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে মৃত্যুর খবর আসায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।শিলিগুড়ির দেশবন্ধুপাড়া,তিনবাতি মোড় এবং খালপাড়া থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।শিলিগুড়ি শহরে একই পরিবারের মোট ৫ জনের খবর পাওয়া গেছে,বাবুপাড়াতে আক্রান্তের খবর পাওয়া গেছে।শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে কোভিড নিয়ে নানারকম তথ্য উঠে আসছে।কোথাও কোথাও পরিক্ষা করবার পরে রিপোর্ট না আসারও খবর পাওয়া গেছে। শিলিগুড়িতে গতকাল মোট আটজনের মৃত্যু হবার খবর প্রকাশিত হবার পরে চাঞ্চল্য ছড়ায় গোটা শহর জুড়ে। গোটা শিলিগুড়িতে মোট আক্রান্তের সংখ্যা দুহাজার ছাড়িয়েছে,এবং নানা জায়গা থেকে আরো আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।শহর শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা কম থাকায় চাপ কমেছে বটে কিন্তুু তার সাথে সাথে গোটা উত্তরবঙ্গ থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
প্রসঙ্গত, গতকালের বুলেটিন অনুযায়ী সব জেলার মধ্যে কলকাতাতে সংক্রামিতের সংখ্যা সব থেকে বেশি। কলকাতায় গত ২৪ ঘন্টা তে সংক্রামিত হয়েছেন ৬৮৪ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৪১ জন। অন্যদিকে এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ২০ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা এখন ৯২৭। কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৩৩৪ জন। আজ সুস্থ হয়ে উঠেছেন ৬২৮ জন।


কলকাতার কাছাকাছি সংক্রমণ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগণায়। এই জেলাতে আজ সংক্রামিত হয়েছেন ৬৫৩ জন। এখন পর্যন্ত জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৬৭ জন। আজ উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৯ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৩। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৮৪৩ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৮৪ জন। জেলাতে এখন চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬৬১ জন।
গত ২৪ ঘন্টার হিসেবে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। এদিন হাওড়া জেলায় সংক্রামিত হয়েছেন ২১৭ জন। যা নিয়ে জেলাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৫০ জন। আজ হাওড়া জেলায় করোনার কবলে প্রাণ গিয়েছে ৩ জনের যা নিয়ে হাওড়া জেলাতে মোট মৃত্যু হল ২৪৩ জনের। এদিন হাওড়া জেলাতে সুস্থ হয়ে উঠেছেন ১৫৭ জন। যেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ১১১ জন।







