বৃহস্পতিবার আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি শুরু। নির্দেশ অনুসারে আজ আরজিকর মামলার তদন্তের রিপোর্ট মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টের কাছে জমা দিল সিবিআই। পাশাপাশি পূর্বনির্ধারিত নির্দেশ অনুসারে এদিন রাজ্যের তরফেও জমা দেওয়া হয় স্ট্যাটাস রিপোর্ট। মূলত ১৪ই আগস্টের রাতে আরজি করের ভাঙচুরের ঘটনা নিয়েই রিপোর্ট জমা করতে বলেছিল শীর্ষ আদালত। তারপরেই হাই কোর্টের তরফে আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আরজি কর-কাণ্ডে শান্তিপূর্ণ প্রতিবাদে কোনও রকম হস্তক্ষেপ করতে পারবে না পুলিশ।
পাশাপাশি এদিন চিকিৎসকদের কর্মবিরতি শেষ করে কাজে ফিরতে অনুরোধ করে সুপ্রিম কোর্ট। আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। শুধু রাজ্যের চিকিৎসকরাই নন, প্রতিবাদে পথে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরাও। একইসঙ্গে পথে নেমেছে বুদ্ধিজীবী, ক্রীড়াবিদ, সঙ্গীতশিল্পী থেকে শুরু করে সমস্ত স্তরের তারকারাও। আর এই আবহে এবার সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট ভাবে জানায়,আইন আইনের পথে চলবে, কিন্তু রাজ্যকে একটা বিষয় দেখতে হবে যাতে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের, যেন প্রতিবাদ করতে দেওয়া হয়। আরজি করের প্রতিবাদ করা যাবে তবে তা শান্তিপূর্ণ থাকতে হবে। পাশাপাশি চিকিৎসকদের কাজে ফেরার ব্যাপারে জেনারেল অর্ডার পাস করা হবে। চিকিৎসকরা কাজে ফিরলে, তাদের বিরুদ্ধে যাতে কোনও পদক্ষেপ না করা হয়, সে বিষয়টিও দেখা উচিৎ।


এদিন আদালতে চিকিৎসকদের আইনজীবীর তরফে বলা হয়, চিকিৎসকদের আইনজীবীর বক্তব্য তাঁদের কথা শোনা হচ্ছে না। ফলে জুনিয়র রেসিডেন্ট-ইন্টার্নরা আতঙ্কিত বলে সওয়াল আইনজীবীর। এরপরেই কমিটি গড়ে দেওয়া হয়েছে বলেও আশ্বাস প্রধান বিচারপতির। পাশাপাশি রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে যুক্ত করার সওয়াল আইনজীবীর।মামলায় যুক্ত সবার সঙ্গে কমিটি কথা বলবে বলে অশ্বাস প্রধান বিচারপতির। রেসিডেন্ট ডক্টর্স সংগঠনের সঙ্গেও কথা সুপ্রিম কোর্টে তৈরি কমিটির।








