Cattle Smuggling: এখনও রমরমিয়ে চলছে গরু পাচার, ৬ জনকে গ্রেফতার করল পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরু পাচার মামলায় রাজ্যজুড়ে চলছে সিবিআই এবং ইডির তৎপরতা। জেল হেফাজতে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একে এক জাল গোটাতে শুরু করেছে তদন্তকারী সংস্থা। এখনও রমরমিয়ে চলছে গরু পাচার, রাজ্যের একাধিক জায়গায় ধরা পড়ছে গরু পাচারকারীরা। বুধবার গরু পাচারের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে ছয় জনকে বাঁকুড়া থানার পুলিশ গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ Srikanta Mahato: মন্ত্রী শ্রীকান্তর বক্তব্যে অস্বস্তিতে দল, কমিয়ে দেওয়া হল নিরাপত্তা

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরেই বাঁকুড়া জেলার একাধিক জায়গায় গরু চুরির ঘটনা ঘটছিল। এই ঘটনায় তিন থানার আইসি, ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে ‘সিট’ গঠন করা হয়৷ আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের গতিবিধি ছিল রাজ্য পুলিশের স্ক্যানারে। রাজ্যের একাধিক জায়গায় এদের জাল বিস্তৃত হয়েছে। এই খোঁজ পেতেই বিরাট অভিযান শুরু হল রাজ্য পুলিশের।

এখনও রমরমিয়ে চলছে গরু পাচার, বিরাট পদক্ষেপ রাজ্য পুলিশের
এখনও রমরমিয়ে চলছে গরু পাচার, বিরাট পদক্ষেপ রাজ্য পুলিশের

মঙ্গলবার গভীর রাতে খবর পেতেই রাজ্য পুলিশের সিট পশ্চিম মেদিনীপুরের ডেবরা দাসপুর এলাকায় অভিযান চালায় । সেখান থেকেই ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ছয় জনেই দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের বাসিন্দা বলে জানা গেছে। গরু অন্য রাজ্যে পাচার করাই ছিল কাজ। এই দলের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, খোঁজ শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এদের সঙ্গে কারা যুক্ত রয়েছে? তাঁদেরকেও হেফাজতে নিতে চায় পুলিশ।

এখনও রমরমিয়ে চলছে গরু পাচার, বিরাট পদক্ষেপ রাজ্য পুলিশের

এখনও রমরমিয়ে চলছে গরু পাচার, বিরাট পদক্ষেপ রাজ্য পুলিশের
এখনও রমরমিয়ে চলছে গরু পাচার, বিরাট পদক্ষেপ রাজ্য পুলিশের

কিছুদিন আগেই পুরুলিয়ায় হুড়ায় দুধের গাড়ি উল্টে যায়। পরে সেখান থেকে উদ্ধার হয় গরু। বিষয়টি নিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় তদন্তভার নিয়েছে সিআইডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন