নজরবন্দি ব্যুরোঃ তন্ত্র সাধনার জন্য নিজের ভাইঝিকে নিয়ে তারাপীঠ মন্দিরে নিয়ে গিয়েছিলেন। এমনকি ভুলিয়ে ভালিয়ে বলিদানের জন্য প্রস্তুত করেছিলেন। পরে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ১১ বছরের ওই মেয়ে। ভাইঝিকে ভুলিয়ে বলিদানের জন্য প্রস্তুত করে পিসি। তারাপীঠ থেকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুনঃ Weather Update: ৫০ কিলোমিটার বেগে ঝড়, সাথে শিলাবৃষ্টি। রাজ্যবাসীকে সুখবর দিল হাওয়া অফিস।


উল্লেখ্য, গত ১৮ তারিখ বোলপুর থানার তাতারপুর কলোনি এলাকায় এক নাবালিকা নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয় থানায়। ১১ বছরে মামনি সরকারের খোঁজ পাচ্ছিল না পরিবার। পর ২১ তারিখ বোলপুর থানায় অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। নাবালিকার বাবা নীরেন সরকার জানান, বুধবার অন্য দিনের মতো বাড়ির সামনেই খেলা করছিল মেয়ে মামনি। সন্ধে গড়াতেই নিখোঁজ হয় তার মেয়ে। পরিবারের তরফে অনুমান করা হচ্ছিল, তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে।

এরপরেই খবর পেয়ে নিখোঁজ নাবালিকার সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশের ছটি টিম। অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে জানান, পুলিশ কুকুর নামিয়েও তল্লাশি চালানো হয়। অবশেষে লক্ষাধিক পর্যটকের ভিড়ের মধ্যেও শনিবার রাত্রে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে বীরভূমের তারাপীঠ এলাকা থেকে। গ্রেফতার করা হয়েছে ওই নাবালিকার পিসি রেখা সরকারকে।


ভাইঝিকে ভুলিয়ে বলিদানের জন্য প্রস্তুত করে পিসি, অঘটন হওয়ার আগে গ্রেফতার

স্থানীয় সুত্রে খবর, ওই নাবালিকার পিসি তারাপীঠে তন্ত্র সাধনার কাজ করেন। তারাপীঠ মন্দিরের প্রায় ৪২ বছর ধরে রয়েছেন। অঘটন ঘটার আগেই ব্যবস্থা নেয় পুলিশ। শনিবার নাবালিকাকে উদ্ধারের পর গ্রেফতার করা হয় পিসিকে। রবিবার মহিলাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ঘটনার পর পুলিশকে কুর্নিশ জানিয়েছে নাবালিকার পরিবার। তাঁদের বক্তব্য, বড়সড় বিপদ হতে পারত। তা আগেই বুঝতে পেরেছিলাম।







